মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান
২০ অক্টোবর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

গাজীপুর-১ আসনে সম্প্রীতির জোয়ার – বাসনে ২০ পূজামণ্ডপে এমপি মুজিবুর রহমানের পরিবার

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরের বাসন মেট্রো থানার ২০ টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানের সহধর্মিণী আজমেরী রহমান মুন্নী এবং তাঁর একমাত্র কন্যা লন্ডনে ব্যারিস্টারি অধ্যয়নরত মাহফুজা আনজুম মুন।প্রতিটি মণ্ডপে গিয়ে তাঁরা হিন্দু সম্প্রদায়ের দুঃখ-দুর্দশার কথা শোনেন, তাঁদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

এ বিষয়ে গাজীপুর-১ আসনের এমপি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমার নির্বাচনী এলাকা গাজীপুর-১ এর সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা আমার কলিজার টুকরা। তাঁদের নিরাপত্তা, তাঁদের উৎসব নির্বিঘ্নে পালন করা – এটা আমার পবিত্র দায়িত্ব। আমি আমার সহধর্মিণী ও আমার মেয়েকে পাঠিয়েছি ২০টি মণ্ডপে, যেন তারা আমার পক্ষ থেকে আপনাদের পাশে থাকে। বিএনপি সরকার এবং আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বলেছেন – ধর্ম যার যার, নিরাপত্তা সবার। কোনো দুষ্কৃতকারী যদি আমার হিন্দু ভাই-বোনদের ক্ষতি করতে চায়, আমি তা কঠোর হাতে দমন করব।

তিনি আরও বলেন,আমি এমপি হয়েছি আপনাদের ভোটে, হিন্দু-মুসলিম সবার ভোটে। তাই আমি সবার এমপি।

বাসনের একটি পূজামণ্ডপে দাঁড়িয়ে মাইক হাতে কান্না বিজড়িত কণ্ঠে মাহফুজা আনজুম মুন বলেন সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম এবং আদাব এবং সবাইকে জানাই পূজোর শুভেচ্ছা। আমি নির্বাচনের সময় থাকতে পারিনি আপনাদের মাঝে, ভোট প্রচারণা করতে পারিনি। কিন্তু এখন যেহেতু আমি এসেছি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভোট ছাড়া, আপনাদের সাপোর্ট ছাড়া আমার বাবা সংসদ সদস্য হতে পারত না।

আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে আমি আসবো, আপনাদের মাঝে এসে আমি আপনাদের জন্য কাজ করবো। কথাটা আমি রাখবো, ইনশাল্লাহ।,এক মাসও হয়নি দেশে এসেছি, আমি আপনাদের মাঝেই আসছি। আমি ইনশাল্লাহ পড়াশোনা শেষ করে আপনাদের মাঝে এসে আপনাদের জন্য কাজ করবো। আমাকে দোয়ায় রাখবেন, আমার পরিবারকে দোয়ায় রাখবেন, আমার বাবাকে দোয়ায় রাখবেন।

বাসন মেট্রো থানার পূজা উদযাপন পরিষদের এক নেতা বলেন বহু বছর পর একজন এমপির পুরো পরিবার এসে আমাদের খোঁজ নিল। আমরা সংখ্যালঘু বলে অনেক সময় ভয়ে থাকি। কিন্তু মুজিবুর রহমান সাহেবের স্ত্রী ও লন্ডন থেকে আসা তাঁর মেয়ে যখন আমাদের মণ্ডপে এসে বলে – আমরা আপনাদের পাশে আছি, তখন চোখে পানি চলে আসে। এটাই তো বাংলাদেশ।

এক বৃদ্ধা পূজারী বলেন,মেয়েটা লন্ডনে ব্যারিস্টারি পড়ে, কত বড় ঘরের মেয়ে, অথচ আমাদের মতো গরিব হিন্দুদের পায়ে হাত দিয়ে প্রণাম নিল, আমাদের দুঃখের কথা শুনল। আমরা আর কি চাই।

বাসন মেট্রো থানার ২০টি মণ্ডপে দিনব্যাপী এই শুভেচ্ছা বিনিময়কালে এমপি পত্নী আজমেরী রহমান মুন্নী প্রতিটি মণ্ডপে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন,আমার স্বামী আপনাদের সেবক, আপনাদের কোনো সমস্যা হলে সরাসরি আমাদের জানাবেন।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ গাজীপুর-১ আসনে হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের এক নতুন ইতিহাস রচনা করল।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

১

কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

২

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

৩

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৪

শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন 

৫

শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে  ‘আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন 

৬

পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, কক্সবাজারে প্রশাসনের বিশেষ অভিযান শুরু

৭

জাপানের সঙ্গে চারটি সমঝোতা স্মারক চূড়ান্ত করেছে বাংলাদেশ

৮

গাজীপুর-১ আসনে সম্প্রীতির জোয়ার – বাসনে ২০ পূজামণ্ডপে এমপি মুজিবুর রহমানের পরিবার

৯

কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান 

১০

সৌদি আরবে হামলার প্রভাবে স্থগিত ফিফা ই-ফাইনাল ২০২৬

১১

মিঠামইনে অতিরিক্তঃ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিল্যান্স টিমের পূজা মন্ডপ পরিদর্শন

১২

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার

১৩

রুহিয়ায় মির্জা ফয়সল আমিনের দিনব্যাপী গণসংযোগ

১৪

হকার উচ্ছেদে স্থায়ী সমাধান কোথায়? সিন্ডিকেট বহাল রেখে অভিযান প্রশ্নবিদ্ধ

১৫

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর সীমান্তে বিজিবির অভিযান

১৬

​পঞ্চগড়ে দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এম.এ মজিদ

১৭

টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

১৮

ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউয়ের প্রস্তুতি, জরুরি ক্ষমতা প্রয়োগের ইঙ্গিত

১৯

ডলারের দর ১২৪ টাকা ছাড়ানো ঠেকাতে রিজার্ভ থেকে ২ কোটি ডলার বিক্রি

২০