শাহিনুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি:
৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

পঞ্চগড়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা। শনিবার সকালে পঞ্চগড় চেম্বার মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।

এছাড়াও বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, জামায়াত নেতা ও কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, পঞ্চগড় জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংবর্ধনা ও সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য আটক

দিনাজপুরে ৩৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

পাঁচ মিনিটের নিয়মে কি বদলে যেতে পারে কাজের অভ্যাস?

জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, জানালেন মা

রাজধানীর চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন

গঙ্গা চুক্তি নবায়নের আগে ‘বিহারের উদ্বেগ’ বিবেচনায় নেবে ভারত

ডিজিটাল আইডেনটিটি সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’

১০

চাঁদা দাবি ও হুমকি প্রদানের অভিযোগে চট্টগ্রামে ১ জন গ্রেফতার

১১

খুলনায় ভুয়া সাংবাদিক-মানবাধিকার চক্রের ৪ সদস্য আটক

১২

কালিয়াকৈরে পৌর যুবলীগের কমিটি ঘোষণা ও ঝটিকা মিছিল

১৩

মেধা নয়, মনুষ্যত্বই মানুষের প্রকৃত পরিচয়

১৪

শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সাবরিনা

১৫

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়ম পরিদর্শনে এমপি

১৬

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

১৮

দাগহীন আলু কীভাবে চিনবেন, সংরক্ষণের উপায়

১৯

ঘুম ভাঙতেই শুকিয়ে যাচ্ছে মুখ

২০