শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে ভাটার দাদনের টাকার জেরে ছেলেকে না পেয়ে সর্দার মাকে তুলে নিয়ে গেছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রাম থেকে দীপালি রানী নামের এক হিন্দৃ নারীকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে পার্শ্ববর্তী ইউনিয়ন ঈশ্বরীপুর ইউনিয়নের ভাটার সর্দার আমজাদ।
অভিযুক্ত সর্দারের কাছ থেকে অগ্রিম দাদনের টাকা নিয়ে দীপালি রানীর ছেলে জগদীশ আত্মগোপন করায়, তার মাকে অনৈতিকভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ জানালেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিকার পাওয়া যায়নি। এদিকে শ্যামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, থানায় এসে সুনির্দিষ্ট তথ্যসহ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছেলের অপরাধের জেরে একজন মাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। অবিলম্বে ওই নারীর সন্ধান ও মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
No tags found for this post.
মন্তব্য করুন