মীর মো: রাকিব হাসান,স্টাফ রিপোর্টার
২৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭১ জন

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

 

 

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বগুড়া মহানগরের ১ ও ১৭ নম্বর ওয়ার্ডে যৌথ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।

 

শনিবার (২৪ অক্টোবর) দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ড দুটিতে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পি.এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মশিউর রহমান শামীম, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, ওয়ার্ড বিএনপির সভাপতি মইনুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বাধীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

অভিযান চলাকালে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পাশাপাশি বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

 

তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জ সীমান্তে ৩২ হাজার টাকার মাদক উদ্ধার, অভিযানে ৪২ বিজিবি

১

বগুড়ায় বাড়ি দখলচেষ্টার অভিযোগ হিরু-সজলের বিরুদ্ধে

২

উখিয়ায় SRB-15 এর অভিযানে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রেপ্তার

৩

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যেকোনো সময় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৪

তারুণ্যের আইকন মীর সাজেদুর রহমান: খেলাধুলা, বই ও নৈতিক শিক্ষায় গড়তে চান মাদকমুক্ত সমাজ

৫

মদন ৬নং তিয়শ্রী ইউনিয়নের- চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে ও জনসাধারণের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন

৬

উখিয়ায় নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনালের উদ্বোধন

৭

পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধ, পিটুনিতে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের

৮

গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

৯

ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ

১০

নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক

১১

শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

১২

বগুড়ার আদমদীঘিতে ৬ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ

১৪

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার নারী

১৫

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক

১৬

ফুলবাড়ীতে ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির 

১৭

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

১৮

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ 

১৯

সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

২০