মীর মো. রাকিব হাসান
২৬ অক্টোবর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

বগুড়ায় বাড়ি দখলচেষ্টার অভিযোগ হিরু-সজলের বিরুদ্ধে

 

বগুড়া, ২৬ অক্টোবর: বগুড়ায় পৈতৃক জমিতে নির্মাণাধীন বাড়ি দখলচেষ্টা, নির্মাণকাজে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চেয়েছেন রোকসানা খানম। রোববার বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, জহুরুল ইসলাম খান সজলসহ কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

 

লিখিত বক্তব্যে রোকসানা বলেন, মালগ্রাম মৌজার ১২৭৬ নম্বর দাগে পরিবারের জমিতে অনুমোদিত নকশা অনুযায়ী বাড়ি নির্মাণ শুরু করার পর থেকে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। গত ১৪ অক্টোবর নির্মাণকাজ বন্ধ করতে এসে তাঁর ওপর হামলা ও সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

রোকসানার মূল দাবি, জমি নিয়ে বিরোধের নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১

সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

২

চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

৩

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ

৪

সৌদি রাষ্ট্রের উৎপত্তি, ঐতিহাসিক নিদর্শন, ভূ-রাজনীতি ও ফিলিস্তিন সংকট: একটি পর্যালোচনা

৫

পীরগঞ্জ সীমান্তে ৩২ হাজার টাকার মাদক উদ্ধার, অভিযানে ৪২ বিজিবি

৬

বগুড়ায় বাড়ি দখলচেষ্টার অভিযোগ হিরু-সজলের বিরুদ্ধে

৭

উখিয়ায় SRB-15 এর অভিযানে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রেপ্তার

৮

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যেকোনো সময় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৯

তারুণ্যের আইকন মীর সাজেদুর রহমান: খেলাধুলা, বই ও নৈতিক শিক্ষায় গড়তে চান মাদকমুক্ত সমাজ

১০

মদন ৬নং তিয়শ্রী ইউনিয়নের- চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে ও জনসাধারণের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন

১১

উখিয়ায় নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনালের উদ্বোধন

১২

পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধ, পিটুনিতে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের

১৩

গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

১৪

ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ

১৫

নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক

১৬

শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

বগুড়ার আদমদীঘিতে ৬ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৮

জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ

১৯

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার নারী

২০