মোঃ আইনুল ইসলাম বার্তা সম্পাদক
২৬ অক্টোবর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

পীরগঞ্জ সীমান্তে ৩২ হাজার টাকার মাদক উদ্ধার, অভিযানে ৪২ বিজিবি

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ভারতীয় ইয়াবা ও ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৪০০ টাকা।

 

সোমবার (২৬ অক্টোবর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ দানাজপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান ও গোয়েন্দা নজরদারী আরও জোরদার করা হবে।

 

সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অবৈধ মাদক প্রবেশ রোধে চলমান তৎপরতার অংশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১

সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

২

চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

৩

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ

৪

সৌদি রাষ্ট্রের উৎপত্তি, ঐতিহাসিক নিদর্শন, ভূ-রাজনীতি ও ফিলিস্তিন সংকট: একটি পর্যালোচনা

৫

পীরগঞ্জ সীমান্তে ৩২ হাজার টাকার মাদক উদ্ধার, অভিযানে ৪২ বিজিবি

৬

বগুড়ায় বাড়ি দখলচেষ্টার অভিযোগ হিরু-সজলের বিরুদ্ধে

৭

উখিয়ায় SRB-15 এর অভিযানে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রেপ্তার

৮

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যেকোনো সময় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৯

তারুণ্যের আইকন মীর সাজেদুর রহমান: খেলাধুলা, বই ও নৈতিক শিক্ষায় গড়তে চান মাদকমুক্ত সমাজ

১০

মদন ৬নং তিয়শ্রী ইউনিয়নের- চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে ও জনসাধারণের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন

১১

উখিয়ায় নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনালের উদ্বোধন

১২

পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধ, পিটুনিতে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের

১৩

গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

১৪

ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ

১৫

নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক

১৬

শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

বগুড়ার আদমদীঘিতে ৬ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৮

জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ

১৯

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার নারী

২০