মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক:
৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৪ জন

কাহারোলে ডিবির অভিযান: ৩৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুরের কাহারোলে অভিযান চালিয়ে ৩৪০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মোঃ রশিদুল ইসলাম (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আবু সাঈদ ইসলাম (৩৪) নামে অপর একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএমের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে কাহারোল থানার ১ নম্বর ডাবোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মহেশপুর গ্রামের দিঘিয়া পুকুরগামী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মৃত সিরাজুল ইসলামের বসতবাড়ীর সামনে থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উত্তর মহেশপুর গ্রামের মোঃ মকবুল ইসলামের ছেলে মোঃ রশিদুল ইসলামকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রশিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বীরগঞ্জ থানার রসুলপুর (হাফিজ মেম্বারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মোঃ আবু সাঈদ ইসলাম একটি লাল রঙের শপিং ব্যাগ বাড়ীর আঙিনায় ফেলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে দাবী পুলিশের।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ওই শপিং ব্যাগ তল্লাশি করে আরও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক ব্যক্তির মধ্যে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য কাহারোল থানায় এজাহার দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরাধী হিসেবে গণ্য করা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​ভেজাল বালাইনাশকের থাবায় পুড়লো কৃষকের স্বপ্ন

১

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট       মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত 

২

খুলনার লবণচরা এলাকায় গুলি ও কুপিয়ে গৃহবধূকে হত্যা

৩

শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার 

৪

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

৫

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

৬

প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে

৭

ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

৮

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৯

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

১০

পদ্মার ভাঙনে তারানগরে বিপন্ন ইতিহাস, পাশে দাঁড়ালো ‘মানবতা’

১১

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

১২

আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন

১৩

এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নাচোলে সাবেক ডিআইজি নজরুলের ক্ষমতার দাপটে লীজ নেওয়া ১১ বিঘা জমি দখলের অভিযোগ

১৫

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

১৬

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ২৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক

১৭

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

১৮

কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

২০