নওগাঁ জেলা প্রতিনিধি:
৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪২ জন

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনটির সভাপতি, অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক সাংবাদিক ​হাফিজার রহমানের সভাপতিত্বে ও দ্বীবগজ্ঞ জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এবং সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ রবিউল ইসলাম।

​বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও মেধার বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিশু শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ১৯ টি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক,প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমাধ্যমকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার মোট ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​ভেজাল বালাইনাশকের থাবায় পুড়লো কৃষকের স্বপ্ন

১

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট       মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত 

২

খুলনার লবণচরা এলাকায় গুলি ও কুপিয়ে গৃহবধূকে হত্যা

৩

শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার 

৪

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

৫

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

৬

প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে

৭

ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

৮

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৯

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

১০

পদ্মার ভাঙনে তারানগরে বিপন্ন ইতিহাস, পাশে দাঁড়ালো ‘মানবতা’

১১

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

১২

আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন

১৩

এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নাচোলে সাবেক ডিআইজি নজরুলের ক্ষমতার দাপটে লীজ নেওয়া ১১ বিঘা জমি দখলের অভিযোগ

১৫

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

১৬

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ২৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক

১৭

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

১৮

কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

২০