সাদ্দাম হোসেন সাজ্জাদ :
১১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের সমাপনী দিবস উদযাপন ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শুরু হওয়া এ আয়োজন জুমার নামাজের পর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে স্থানীয় প্রায় এক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

উপমহাদেশের প্রখ্যাত আলেমেদীন ও ‘সোনার মদিনা’ নাতের রচয়িতা শায়খুল হাদীস শাহ সুফি আলহাজ্ব মাওলানা গোলাম মোহাম্মদ সেলিম উদ্দিন হায়দার (রহ.) প্রবর্তিত গাউছিয়া সুন্নিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির উদ্যোগে ১২ রবিউল আউয়াল উপলক্ষে এ ৩০ দিনব্যাপী মাহফিলের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন গাউছিয়া জামে মসজিদ মৌলভীবাজারের খতিব হাফেজ নুরুল মোস্তফা। নাতে রাসুল পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ কায়সার। মঞ্চ সঞ্চালনা করেন নাতশিল্পী মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আনোয়ার হোসাইন, কক্সবাজার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের মাওলানা মোহাম্মদ মুরশেদুল আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা ফায়সাল আমিন, মাওলানা আব্দুল গফ্ফার আল হোসাইনি ও নুরুল আলম ফারুকী।

মাহফিলটি পরিচালনা করেন গাউছিয়া সুন্নিয়া কমপ্লেক্স মৌলভীবাজারের সেক্রেটারি মাওলানা জালাল আহমদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সুলতান আহমদ, ইমাম হোসাইন ও মাঈনুল ইসলাম।

মাহফিল শেষে জুমার নামাজের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে প্রায় এক হাজার মুসল্লি অংশ নেন।

মুনাজাত শেষে অংশগ্রহণকারী মুসল্লিরা শায়খুল হাদীস শাহ সুফি আলহাজ্ব মাওলানা গোলাম মোহাম্মদ সেলিম উদ্দিন হায়দার (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে উপস্থিত মুসল্লিদের জন্য আয়োজকদের পক্ষ থেকে তাবরুকের ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মেহনাজ সরকার শিল্পী

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

পত্নীতলায় মধ্যরাতে অভিযান, চোরাইমালসহ দুইজন গ্রেপ্তার

হোয়াইক্যংয়ে সড়কের পাশে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

পায়রাবন্দ মাদ্রাসায় জমকালো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: একতা ক্লাবের গৌরবময় ঐতিহ্য

পঞ্চগড়ের বোদায় প্রতি মঙ্গলবার বসছে পুরাতন মোটরসাইকেলের সাপ্তাহিক বাজার

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

দিনাজপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকসহ ৪ জন আটক

১০

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

১১

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১২

র‌্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ

১৩

বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ

১৪

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৫

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

১৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

১৮

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

১৯

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

২০