সাদ্দাম হোসেন সাজ্জাদ :
১১ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

হোয়াইক্যংয়ে সড়কের পাশে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং স্টেশনের উত্তর মাথায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে সড়কের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। দীর্ঘদিনের বৃষ্টিপাতের কারণে সড়কের পাশের মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্ত অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, হোয়াইক্যং স্টেশনের উত্তর মাথায় সড়কের পূর্ব পাশে বেশ কিছুদিন ধরে মাটি সরে যাওয়ার ঘটনা ঘটছে। বৃষ্টির পানি প্রবাহের কারণে ভাঙন আরও বাড়ছে। ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে ভাঙনস্থলের পাশে সতর্কতামূলক সংকেত চিহ্ন দিয়ে রেখেছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “সড়কের পাশে ভাঙন তৈরি হওয়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি। বিশেষ করে রাতে চালকরা বিষয়টি বুঝতে না পারলে দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ভাঙনস্থল সংস্কার করা প্রয়োজন।”

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “বৃষ্টির কারণে সড়কের পাশের মাটি ধসে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ভাঙন আরও বড় আকার ধারণ করতে পারে।”

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল বলেন, “বহুদিন ধরে অনাকাঙ্ক্ষিত বর্ষণের কারণে এ ধরনের ঘটনা হচ্ছে। বিষয়টি নিয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বলেন, “স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলদের মাধ্যমে দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, “বিষয়টি ইউএনও স্যার ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবগত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অন্যদিকে টেকনাফ উপজেলা প্রকৌশলী জানান, ক্ষতিগ্রস্ত সড়কটি তাদের দায়িত্বের আওতাভুক্ত নয়। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ভাঙনস্থলটি দ্রুত সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ৭৫ হাজার টাকার ভারতীয় মদ

১

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতেগার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ এবং কারখানা ভাঙচুর

২

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৩

জাপানে চাকরির নামে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মামলা

৪

টেকনাফে ডাকাতির অভিযোগে আব্দুর রহিম গ্রেপ্তার, রিদওয়ান অধরা

৫

ভারতে মুসলিম নিপীড়ন ও মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

৬

জাদিমুড়া ক্যাম্পে রাস্তায় দোকান বসানোয় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

৭

উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, চালক আটক

৮

পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য

৯

কালিয়াকৈরে ক্ষুদ্র নিগোষ্টীদের মাঝে আর্থিক চেক ও উপকরণ বিতরণ

১০

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

১১

এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, দুটি ফোন জব্দ

১২

ফকিরহাটে লিজ নেওয়া সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

১৩

উখিয়ায় পাহাড়ের মাটিসহ ডাম্পার জব্দ, আটক ১

১৪

টেকনাফে যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

১৫

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা আদিল গ্রেফতার

১৬

সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক

১৭

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

১৮

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, জেলেদের সচেতন করতে মাইকিং

১৯

উখিয়া সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী

২০