বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে লিজ নেওয়া জমি দখলের চেষ্টা, সেমিপাকা ভবন ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মারুফা খাতুন উর্মি নামের এক নারী আদালতের শরনাপন্ন হয়েছেন। ওই নারীর দাবি, তার স্বামী এনামুল হকের নামে লিজ নেওয়া সম্পত্তিতে অভিযুক্ত ব্যক্তিরা অবৈধভাবে দখলের চেষ্টা করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জোবেদা বেগম নামে এক নারী মৌভোগ মৌজায় এসএ ৪৪২০ নম্বর দাগে ৩০ হাজার ৬০০ বর্গফুট জমি দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটি এর কাছ থেকে লিজ নিয়ে ভোগদখল করে আসছিলেন। তিনি ওই সম্পত্তির দেখাশোনার দায়িত্বেও ছিলেন। পরবর্তী সময়ে বার্ধক্যজনিত কারণে জোবেদা বেগম সম্পত্তিটির লিজ এনামুল হকের নামে হস্তান্তর করার পর সেখানে তিনি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেন।
অভিযোগে আরও বলা হয়, ব্যবসা পরিচালনার জন্য (ইটভাটা) এনামুল হক, ও তার ভাই ফায়জুল হক এবং সংশ্লিষ্ট কয়েকজনের মধ্যে ব্যবসায়িক চুক্তি হয়। পরবর্তী সময়ে ব্যবসায়িক লেনদেনের হিসাব নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সম্প্রতি ওই জমির উপর তৈরী করা একটি ঘর অভিযুক্তরা ভাংচুর করে বলে অভিযোগে উল্লেখ করেন।
ভুক্তভোগী নারী মারুফা থাতুন উমি জানান, জমি নিয়ে বিরোধ ও দখলের চেষ্টার বিষয়ে প্রতিকার চেয়ে গত ৫ অক্টোবর বিআইডব্লিউটিএর খুলনাস্থ পরিচালকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। পাশাপাশি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষয়ক্ষতির তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ ব্যাপারে মিজানুর রহমান, সেকেন্দার আলী, মুক্তার ফকির, আনিচ মোল্লা, জয়নাল আবেদীন, আল আমিন শেখ, বাবু শেখ সহ ৭ জনের নাম উল্লেখ করে বাগেরহাট বিজ্ঞ আদালতে লিখিত আবেদন করেন ওই ভুক্তভোগী নারী।
এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমান জানান, আমরা কারো জমি দখল করি নাই। আমাদের তৈরী করা একটি ঘর মেরামতের উদ্দ্যেশে ভেংগে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, আমরা লিজকৃত জমিতে ব্যবসা পরিচালনা করছি।
No tags found for this post.
মন্তব্য করুন