সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

জাদিমুড়া ক্যাম্পে রাস্তায় দোকান বসানোয় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে রাস্তায় দোকান বসিয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে এমরান (২১) নামে এক রোহিঙ্গা যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৬ অক্টোবর) রাতে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর এ/১ ব্লকে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এ দণ্ডাদেশ দেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের একটি রাত্রিকালীন টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে ক্যাম্প-২৭-এর এ/১ ব্লক থেকে এমরানকে আটক করে। তার বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করে রাস্তায় জোরপূর্বক দোকান বসিয়ে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়।

 

পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে তাকে ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিনিয়র সহকারী সচিব ও ক্যাম্পের সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসে। আদালত মামলা নম্বর ২২২/২৬-এর মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্ত এমরান ক্যাম্প-২৭-এর এ/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৯৯৯৮৫। তিনি মৃত সাইফুল ও মৃত আতুনের ছেলে।

 

দণ্ডাদেশের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ৭৫ হাজার টাকার ভারতীয় মদ

১

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতেগার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ এবং কারখানা ভাঙচুর

২

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৩

জাপানে চাকরির নামে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মামলা

৪

টেকনাফে ডাকাতির অভিযোগে আব্দুর রহিম গ্রেপ্তার, রিদওয়ান অধরা

৫

ভারতে মুসলিম নিপীড়ন ও মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

৬

জাদিমুড়া ক্যাম্পে রাস্তায় দোকান বসানোয় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

৭

উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, চালক আটক

৮

পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য

৯

কালিয়াকৈরে ক্ষুদ্র নিগোষ্টীদের মাঝে আর্থিক চেক ও উপকরণ বিতরণ

১০

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

১১

এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, দুটি ফোন জব্দ

১২

ফকিরহাটে লিজ নেওয়া সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

১৩

উখিয়ায় পাহাড়ের মাটিসহ ডাম্পার জব্দ, আটক ১

১৪

টেকনাফে যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

১৫

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা আদিল গ্রেফতার

১৬

সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক

১৭

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

১৮

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, জেলেদের সচেতন করতে মাইকিং

১৯

উখিয়া সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী

২০