গণপ্রজাতন্ত্রী বাংরাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর ক্ষুদ্র নিগোষ্টীর মাঝে বিভিন্ন অনুদান এবং সমাজকল্যান মন্ত্রনালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ্য থেকে গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের উদ্যোগে বাইসাইকেল, মেলাই মেশিন, শিক্ষা বৃত্তি, ঘর ও অনুদান বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ হল রুমে এ উপকরণ বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল কমির ভূইয়া। এসময় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুন নাহার শিলা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম, দেওয়ান জসিম উদ্দিন, মিজানুর রহমান, হারুন আর রশিদ প্রমুখ্ এসময় ক্ষুদ্র নিগোষ্টীর ১২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৮জন নারীকে সেলাই মেশিন, দুইটি বসতঘর, ৭৬জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও ৬৬ জনকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কালিয়াকৈরে ফ্যামিলি র্কাড শুমারীতে নিয়োজিত সংশ্লিষ্টদের মাথে মত বিনিময়
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে সংসদ সদস্য মজিবুর রহমানের উদ্যোগে ফ্যামিলি র্কাড শুমারী-২০২৬ এর নিয়োজিত সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী, ও সংশ্লিষ্ট অংশগ্রহনকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন