সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, চালক আটক

কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশার গোপন চেম্বারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ২০ হাজার ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক চালকের নাম সাইফুল ইসলাম (২৯)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ধোঁয়াপালং গ্রামের হোসেন আহামদের ছেলে।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টের কাছে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় সিএনজির ডান পাশে একটি সন্দেহজনক গোপন চেম্বার দেখতে পান তাঁরা। পরে ওই চেম্বার থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় সিএনজিচালক সাইফুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হোয়াইক্যং থেকে ইয়াবা কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

 

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ৭৫ হাজার টাকার ভারতীয় মদ

১

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতেগার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ এবং কারখানা ভাঙচুর

২

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৩

জাপানে চাকরির নামে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মামলা

৪

টেকনাফে ডাকাতির অভিযোগে আব্দুর রহিম গ্রেপ্তার, রিদওয়ান অধরা

৫

ভারতে মুসলিম নিপীড়ন ও মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

৬

জাদিমুড়া ক্যাম্পে রাস্তায় দোকান বসানোয় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

৭

উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, চালক আটক

৮

পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য

৯

কালিয়াকৈরে ক্ষুদ্র নিগোষ্টীদের মাঝে আর্থিক চেক ও উপকরণ বিতরণ

১০

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

১১

এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, দুটি ফোন জব্দ

১২

ফকিরহাটে লিজ নেওয়া সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

১৩

উখিয়ায় পাহাড়ের মাটিসহ ডাম্পার জব্দ, আটক ১

১৪

টেকনাফে যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

১৫

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা আদিল গ্রেফতার

১৬

সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক

১৭

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

১৮

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, জেলেদের সচেতন করতে মাইকিং

১৯

উখিয়া সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী

২০