সাদ্দাম হোসেন সাজ্জাদ :
১০ সেপ্টেম্বর ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি চক্রের হাতে অপহৃত এক বাঙালি যুবককে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যুবকের নাম সাকিব হোসেন (২৪)। তিনি মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার নজরুল ইসলামের ছেলে।

১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি দল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় এক বাঙালি যুবককে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে। পরে তথ্য যাচাই করে ভিকটিমের অবস্থান নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় শনাক্ত করা হয়।

এরপর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নির্দেশনায় এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে আলিখালী এপিবিএন ক্যাম্পের একটি দল এবং এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি দল যৌথ অভিযান চালায়।

পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিকটিমকে ফেলে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে রাত ৯টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে সাকিব হোসেনকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে তার পরিচয় ও যোগাযোগের সূত্রে সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণী তাকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে আটক করে রাখে এবং পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে তিনি জানান।

পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে উদ্ধার হওয়া সাকিব হোসেনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০