সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট প্রতিনিধিঃ
৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী,

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান, বিআরটিএ পরিদর্শক মেহেদী হাসান
এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু,সহ সভাপতি এস এম রাজ।

বিআরটিএ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ২৫ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া আহত দুইজনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক গ্রহণকারী লুৎফুন্নেছা বলেন, সড়ক দুর্ঘটনায় আপনজনকে হারানোর কষ্ট কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এই আর্থিক সহায়তা আমাদের পরিবারের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। সরকারের পক্ষ থেকে এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

অপর চেকগ্রহীতা মিনারা বেগম বলেন,প্রিয় মানুষকে হারানোর পর পরিবারটি অনেক কষ্টের মধ্যে রয়েছে। এই ৫ লাখ টাকা আমাদের জন্য বড় একটি সহায়তা। সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন,সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের উপার্জনক্ষম মানুষ হারিয়ে গেলে পরিবারটি দীর্ঘমেয়াদি সংকটে পড়ে। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই আর্থিক সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রাপ্য সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।

অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন এবং যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০