​বাগেরহাট প্রতিনিধি:
৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

​বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মৃতঃ মাওলানা মুজিবর রহমান যুক্তিবাদীর দ্বিতীয় স্ত্রী লাবনী আক্তার।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাবনী আক্তার জানান, তাঁর স্বামী মাওলানা মুজিবর রহমান যুক্তিবাদী ২০২১ সালে মৃত্যুবরণ করার আগে নোটারী পাবলিকের মাধ্যমে একটি ওসিয়তনামা করে যান। ওসিয়তনামা অনুযায়ী বাগেরহাট সদরের রণবিজয়পুর এলাকায় অবস্থিত বিসমিল্লাহ মাদ্রাসা, মার্কেট ও ৪ তলা বসতবাড়ির মালিকানা তিনি ও তাঁর দুই নাবালক সন্তানকে এবং ঢাকার সম্পত্তি প্রথম স্ত্রী ও তাঁর সন্তানদের দিয়ে যান।

​তিনি অভিযোগ করে বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই প্রথম স্ত্রীর সন্তান ও দেবর কাজী বায়েজিদ তাঁদের বাগেরহাটের সম্পত্তি থেকে উচ্ছেদের চক্রান্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে দেবর কাজী বায়েজিদ, প্রথম স্ত্রীর ছোট ছেলে এহসান উল্লাহ বহিরাগত সন্ত্রাসী ও মাদ্রাসার কিছু শিক্ষার্থীকে নিয়ে ঘরের তালা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা ঘরে থাকা মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে যায়।

​ঘটনার সময় ১৫-২০ জন লোক অনধিকার প্রবেশ করায় স্থানীয় অধিবাসীদের সন্দেহ হয় এবং তারা মূল গেটে তালা দিয়ে বহিরাগতদের আটকে রাখে। খবর পেয়ে স্বজনদের নিয়ে এসে লাবনী আক্তার পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

​লাবনী আক্তার আরও উল্লেখ করেন, এর আগেও অবৈধ দখলের চেষ্টার বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেছেন, যা বর্তমানে চলমান রয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও স্থানীয় শালিস বৈঠকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো জবরদস্তি না করার সিদ্ধান্ত থাকলেও তা মানছে না প্রতিপক্ষ। তিনি তাঁর দুই নাবালক সন্তানকে নিয়ে নিজের অধিকার ও নিরাপত্তা রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০