সাদ্দাম হোসেন সাজ্জাদ :
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট এলাকায় এ অভিযান চালায়। আটক আরাফাত হোসেন টেকনাফ থানার উত্তর হোয়াইক্যং গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে একজনকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাকে চ্যালেঞ্জ করা হলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান।

এ সময় তার হাতে থাকা পলিব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০