সাদ্দাম হোসেন সাজ্জাদ :
৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭২ জন

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পানিতে ভাসিয়ে রাখা ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা বিওপির সুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় কয়েক দিন ধরে নজরদারি ও টহল জোরদার করা হয়। বুধবার দুপুরে জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান পাচারের চেষ্টা করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহজনক নৌকাটি দেখতে পেয়ে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। নৌকায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে কোনো মাদক না পেলেও নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। সেগুলো উদ্ধার করে তল্লাশি চালালে ১৪০ কার্টনে থাকা ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবি জানায়, এর আগে ৩ ও ৪ সেপ্টেম্বর হ্নীলার অবরাং এলাকায় ইয়াবা পাচারের পৃথক দুটি ঘটনায় তিন লাখ পিস ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছিল।

৬৪ বিজিবির তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযানে মোট ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা এবং ২৪৩ জনকে আটক করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে প্রযুক্তি ও জনবল কাজে লাগিয়ে বিজিবি কাজ করছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।.

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০