জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:
৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে দায়িত্ব পালনরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে ৫৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির দাবি, আটক কনস্টেবলের ব্যবহৃত মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশরের ছেলে। তিনি ১৬ এপিবিএনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেল সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মুন্না সিকদারের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে দাবি বিজিবির।

পরে তার দেখানো মতে মোটরসাইকেলের বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে পুঁটলিগুলো গণনা করে মোট ৫৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বিজিবির হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

অভিযানে তার কাছ থেকে দুটি আইফোন, নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে দায়িত্ব পালন করে আসছিলেন। আটক ব্যক্তি, উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০