উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:   সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিক ইউনিয়নের ওপর কথিত অসৎ আচরণের প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন করেছেন আমান ফিড মিলের শ্রমিকরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আমান ফিড মিলের সামনে আমান ফিড মিল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মিলের বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে শ্রমিকরা অবৈধ ছাঁটাই বন্ধ, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, ন্যায্য মজুরি প্রদান, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে মিলের ডিজিএম দীপ্ত সর্দার ও আজম সর্দারের বিরুদ্ধে শ্রমিকদের ওপর কথিত অত্যাচার ও হয়রানির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিকরা।

এ ঘটনায় শ্রমিক বাবর আলী, আকব্বর আলী ও উজ্জ্বল আলী বলেন, আমরা দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে আসছি। কিন্তু আমাদের ন্যায্য অধিকার ও পাওনা নিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। শ্রমিকদের দাবি মেনে নিয়ে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

শ্রমিকরা জানান, তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয় অভিযুক্ত ডি,জি,এম দীপ্ত সর্দার কথা বলতে রাজি হয়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০