সাদ্দাম হোসেন সাজ্জাদ:
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-১৫ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া থানাধীন ৯ নম্বর লক্ষ্মারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চকরিয়া সরকারি কলেজের মেইন গেটসংলগ্ন যাত্রী ছাউনির পেছনে অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় যাত্রী ছাউনির পেছনের জঙ্গলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, অস্ত্রটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তবে উদ্ধার করা অস্ত্রটির বিষয়ে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা সম্ভব হয়নি।

উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০