মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী,(দিনাজপুর) প্রতিনিধি :
১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

দিনাজপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকসহ ৪ জন আটক

মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী,(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১,২০,৮০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক ০১টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,২০,৮০০/- (এক লক্ষ বিশ হাজার আটশত) টাকা।

অপরদিকে
দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ৯টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির একটি বিশেষ দল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩২/৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা-মোঃ মহিউদ্দিন, গ্রাম-পরমেশ্বরপুর, পোস্ট-মাহেরপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুরকে আটক করা হয়। তার কাছ থেকে ১ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।

পরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক আনোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উদ্ধারকৃত ১ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তীতে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আটক অন্যান্য মালামাল থানায় জমা দেওয়া হয়।

অন্যদিকে, ৯ সেপ্টেম্বর রাত ৯টা ৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপি দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর এলাকায় অভিযান চালায়।

এ অভিযানে তিনজন আসামিকে ৯ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, অভিযানের সময় পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার ৩০৩ টাকা ৫০ পয়সা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

দিনাজপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকসহ ৪ জন আটক

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

র‌্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ

বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

১০

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

১১

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

১২

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

১৩

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৪

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

১৫

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

১৬

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

১৭

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

১৮

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১৯

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

২০