ডেস্ক রিপোর্ট:
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

বাসের পর বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে কত?

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে যাত্রীবাহী নৌযানের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে নতুন ভাড়ার কথা জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ার পর নৌযানের ভাড়া পুনর্নির্ধারণের একটি ন্যায্য দাবি ওঠে।

সরকারের সীমাবদ্ধতা ও মালিকদের দাবির বিষয়ে শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে যখন তেলের দাম ১৫ শতাংশ বাড়ানো হয়েছিল, তখন সাধারণ যাত্রীদের সক্ষমতা বিবেচনা করে ভাড়া মাত্র সাড়ে ৬ শতাংশ বাড়ানো হয়। তবে এবার তেলের দাম ১৭ দশমিক ৩৯ শতাংশ বাড়ার পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা ব্যয়, ডলারের মূল্য এবং যন্ত্রাংশের দামও বহুলাংশে বেড়েছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে লঞ্চ মালিকপক্ষ প্রথমে ২৫ শতাংশ এবং পরবর্তীতে ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিছু ক্ষেত্রে তাদের দাবির যৌক্তিকতা থাকলেও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে, যা সর্বসাধারণের জন্য অত্যন্ত যৌক্তিক বলে মনে করে সরকার।

এর আগে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের প্রেক্ষাপটে সারা দেশে বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করে সরকার। নতুন হার অনুযায়ী, দূরপাল্লার এবং রাজধানীসহ সব নগরাঞ্চলের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে।

বিআরটিএ স্পষ্ট করেছে, সরকারের নির্ধারিত এই বর্ধিত ভাড়া কেবল ডিজেলচালিত সাধারণ (নন-এসি) বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে। এসি বাস এবং ট্রাক-কাভার্ডভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ভাড়া সরকার কর্তৃক নির্ধারিত হয় না। তাই এসব ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে না।

মূলত ৫২ আসনের দূরপাল্লার বাস ও ৩০ আসনের মিনিবাসের হিসাব ধরে এই ভাড়া বাড়ানো হয়েছে। তবে যেসব বাসে আসন কমিয়ে যাত্রীদের জন্য অতিরিক্ত আরামদায়ক করা হয়েছে, সেগুলোতে ভাড়া তুলনামূলক বেশি হতে পারে। এছাড়া নির্ধারিত মূল ভাড়ার সঙ্গে সড়ক ও সেতুর নির্ধারিত টোল যুক্ত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

পীরগঞ্জ সীমান্তে দুই অভিযানে মাদক উদ্ধার

বাসের পর বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে কত?

নক্ষত্রের পতন, মারা গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা জেমস স্লোয়েন

শচীনের রেকর্ড পেছনে ফেলে রুটের ইতিহাস, সামনে শুধু কোহলি

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী

জামতলীতে শিশু রুহি হত্যা: নারকেল বাগান থেকে মরদেহ উদ্ধার, আটক ৩

পীরগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ২৫ বোতল ভারতীয় মদ জব্দ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১

পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু

১২

কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা

১৩

কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

১৪

ফুলবাড়ীতে মাদক বিক্রেতার হামলায় আহত ব্যক্তিদের সংবাদ সম্মেলন

১৫

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী

১৬

আরকান বা নামাজের ছেফত ছয়টি

১৭

সিলেট-সুনামগঞ্জের সুরের আকাশে নতুন নক্ষত্র: মনসুর সানী

১৮

উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

১৯

ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি

২০