reshma koryish
২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

হামাগুড়ি দিয়ে চলা আব্দুল মান্নানের পাশে দাঁড়ালো প্রশাসন

মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান: গাজীপুরের কালিয়াকৈরে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হলো।দীর্ঘদিন মাটিতে হামাগুড়ি দিয়ে চলা হতদরিদ্র আব্দুল মান্নানের পাশে দাঁড়ালো প্রশাসন। জানা যায়, সাংবাদিক মোঃ ইমারত হোসেন, আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সাথে আলাপ-আলোচনা করে এই ব্যক্তিকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। সাংবাদিকদের মানবিক তদবিরে অবশেষে হাসি ফুটেছে মান্নানের মুখে।

কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মান্নানকে একটি নতুন হুইল চেয়ার প্রদান করেন। উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ারটি হস্তান্তর করা হয়।

মাত্র ৩০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতেন তিনি। এক সময় সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিয়ে কাঠের ফার্নিচারের কারখানায় কাজ করতেন। হাতুড়ি-বাটালির টুংটাং শব্দে তৈরি করতেন চোখ ধাঁধানো খাট-পালংক। স্বপ্ন ছিল নিজে একদিন দোকানের মালিক হবেন।
কিন্তু গত তিন বছর আগে ব্রেন স্ট্রোকে তার সব শেষ হয়ে যায়। জমানো টাকা চিকিৎসায় শেষ। বাম হাত ও পা প্যারালাইসড হয়ে যায়। বাম পায়ের বুড়ো আঙুলে রশি বেঁধে টেনে টেনে খুঁড়িয়ে হাঁটতেন। অনেক সময় মাটিতে লুটে পড়তেন, আবার কষ্ট করে দাঁড়িয়ে হাঁটতেন। এখন আর দাঁড়াতে পারেন না, হাঁটতেও পারেন না। ময়লা আবর্জনার মাঝ দিয়ে ও বৃষ্টির মাঝে হামাগুড়ি দিয়ে চলেন তিনি।তার স্ত্রী জহুরা বেগমও জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী।অনেক আগে ফেসবুক ভিত্তিক কালিয়াকৈর গ্রুপ থেকে তাকে একটি ওজন মাপার যন্ত্র দেওয়া হয়েছিল। ছোট একটি সাইনবোর্ডে লেখা ছিল “আমি ভিক্ষা চাই না, আপনি ওজন মাপলেই চলবে আমার সংসার। সেই ওজন মাপার মেশিনটিও দীর্ঘদিনের, তাই নষ্ট হয়ে গিয়েছে। এখন আর ওজন মাপতে পারেন না আব্দুল মান্নান।

অসহায়ের মত বসে ও রাস্তার মাঝে শুয়ে থাকেন, আর ঝরঝর করে কান্না করেন আর দুই চোখ দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকেন। যদি কেউ ওজন মাপতে এসে ১০ টাকা-২০ টাকা দেয়, এটিই তার ভরসা।পরে কালিয়াকৈর উপজেলার লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তার ধারে এক ব্যবসায়ীর বারান্দায় ১০-১৫ টি পাপড়, আলু ভাজা ও চকলেট নিয়ে বসতেন। সারা দিনে ৩০০-৩৫০ টাকা বিক্রি, লাভ ৭০-৮০ টাকা।

মান্নান বলেছিলেন-ভিক্ষা তো করতে পারি না। ভিক্ষা করলে তো দিনে ৫০০-৬০০ টাকা পাইতাম। কিন্তু তাতে তো সম্মান থাকে না।
এই প্রতিবেদকের সাথে আলাপকালে মান্নান জানান, তার দুঃখের শেষ নেই। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট, বাথরুমে যেতে কষ্ট, রাস্তায় বের হলে মানুষ করুণার চোখে তাকায়। স্ত্রীও অসুস্থ। দুই বেলা ভাত জোটে না, অনেক সময় অনাহারে থাকে। তারপরও তিনি ভিক্ষার থালা হাতে নেননি।আমি মরে যাবো, তবু ভিক্ষা করবো না। কাজ করে খাবো। আল্লাহ যদি আমাকে একটা হুইল চেয়ার দিতো, তাহলে আমি চলতে পারতাম”এটাই ছিল তার শেষ আকুতি।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, বিষয়টি আমি জেনেছি। সাংবাদিকরা আমাকে জানিয়েছিলেন। একজন কর্মঠ মানুষ হামাগুড়ি দিয়ে চলবে, ভিক্ষা না করে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইবে – এটাই তো আমাদের বাংলাদেশের আসল চিত্র। আমি তাৎক্ষণিকভাবে সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানকে নির্দেশ দিয়েছি তাকে একটি হুইল চেয়ার দিতে। আমি পরিষ্কার বলেছি, মান্নানের মতো অসহায় মানুষদের জন্য সরকার আছে। তাকে শুধু হুইল চেয়ার নয়, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ড এবং তার স্ত্রীর জন্যও সহায়তার ব্যবস্থা করা হবে। কোনো মানুষ যেন হামাগুড়ি দিয়ে না চলে, এটা আমার অঙ্গীকার। সাংবাদিকদের এই মানবিক উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান* বলেন, “ইউএনও স্যারের নির্দেশে এবং ৩ জন সাংবাদিকের অনুরোধে আমরা মান্নানকে হুইল চেয়ার দিলাম। তার ভাতার ব্যবস্থাও দ্রুত করা হবে।

হুইল চেয়ার পেয়ে কান্নাজড়িত কণ্ঠে আব্দুল মান্নান বলেন, আল্লাহ মিজানুর স্যার, ফখরুল স্যার এবং সাংবাদিক ভাইদের ভালো করুক। এখন আর মাটিতে হামাগুড়ি দিতে হবে না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-সুনামগঞ্জের সুরের আকাশে নতুন নক্ষত্র: মনসুর সানী

উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার

বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ!

হামাগুড়ি দিয়ে চলা আব্দুল মান্নানের পাশে দাঁড়ালো প্রশাসন

টেকনাফের আলিখালী ক্যাম্পে বাল্যবিয়ের আয়োজন, দুইজনের কারাদণ্ড

কেশবপুরে সন্ত্রাসী হামলা : ঝিকরগাছা প্রেসক্লাবের প্রেস বিজ্ঞপ্তি

১০

কেশবপুরে প্রেসক্লাব দখলের ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাবের তীব্র নিন্দা ক্ষোভ

১১

টেকনাফের আলিখালী ক্যাম্পে বাল্যবিয়ের আয়োজন, দুইজনের কারাদণ্ড

১২

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার ইয়াবা জব্দ

১৩

সোনাতলা স্টেশনের প্ল্যাটফর্মে ওঠানামার সুবিধার্থে র‌্যাম্প নির্মাণের দাবি নাগরিক কমিটির

১৪

কক্সবাজারে এসআরবি ১৫ এর হাতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ

১৬

উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার

১৭

পঞ্চগড়ের সীমান্তে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

১৮

সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

১৯

কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

২০