সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট জেলা প্রতিনিধি :
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি শেখ ইফতেখার আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবুহেনা মোঃ রফিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, “এইচএসসি হলো একজন শিক্ষার্থীর জীবনে সফলতার প্রধান পথচলার একটি গুরুত্বপূর্ণ সোপান। এই শ্রেণিতে ভালো ফলাফলের মাধ্যমে ভালো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে কেউ প্রশাসনিক কর্মকর্তা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়ে নিজের জীবন গড়ার পাশাপাশি দেশ গড়ার কারিগর হওয়া সম্ভব।”

সভাপতির বক্তব্যে শেখ ইফতেখার আহমেদ পলাশ বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি মহাবিদ্যালয় সরকারি করা সম্ভব হয়নি। তিনি কলেজটি সরকারি করার বিষয়ে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

কলেজের অধ্যক্ষ আবুহেনা মোঃ রফিকুজ্জামান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনে একনিষ্ঠভাবে পড়াশোনার পাশাপাশি সততা ও আদর্শের জীবন গড়ার চেষ্টা করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মোঃ সাইদুর রহমান, প্রভাষক দাউদ আলী ও সহকারী অধ্যাপক মোঃ সেকেন্দার আলী।
অভিভাবক হিসাবে বক্তব্য দেন সেখ সালাউদ্দিন লিঠু, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জ্যোতি ও রাব্বি।

অনুষ্ঠানের একপর্যায়ে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় কলেজের শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী, ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান

১

গাজীপুর মহানগরের ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

২

কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

৩

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

৪

যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না!

৫

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

৬

সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়

৭

টেকনাফে যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

৮

পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

১০

পীরগঞ্জ সীমান্তে দুই অভিযানে মাদক উদ্ধার

১১

বাসের পর বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে কত?

১২

নক্ষত্রের পতন, মারা গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা জেমস স্লোয়েন

১৩

শচীনের রেকর্ড পেছনে ফেলে রুটের ইতিহাস, সামনে শুধু কোহলি

১৪

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী

১৫

জামতলীতে শিশু রুহি হত্যা: নারকেল বাগান থেকে মরদেহ উদ্ধার, আটক ৩

১৬

পীরগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ২৫ বোতল ভারতীয় মদ জব্দ

১৭

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৯

পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু

২০