সাদ্দাম হোসেন সাজ্জাদ:
১৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

ডুলাহাজারা বাজার থেকে ইয়াবা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পরিকল্পনাকারী ও এক নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. সলিম উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

রোববার (১৮ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, ৩ লাখ পিস ইয়াবা চোরাচালান ও উদ্ধারের ঘটনায় প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সলিম উল্লাহ চকরিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

 

এসআরবি-১৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সলিম উল্লাহর বিরুদ্ধে সংঘবদ্ধ আঞ্চলিক মাদক চোরাচালান চক্রের সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচারের পরিকল্পনা ও পরিচালনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

 

গ্রেপ্তার সলিম উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুড়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে।

 

তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মাদক পাচার রোধ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১৫।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

১

রোহিঙ্গা ক্যাম্প গুলোতে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড

২

শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার 

৩

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক

৪

পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

৫

দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২

৬

মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৭

ধানগড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হতে চান মোঃ মাসুদ রানা

৮

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন

৯

ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল

১১

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১২

দৈনিক পঞ্চগড় খবরের আয়োজনে পঞ্চগড়ে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে ২৪৩ বোতল মদ ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিজিবির

১৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ২৯ বিজিবি ১০ প্লাটুন বিজিবি সদস্য সর্বদা প্রস্তুত

১৫

হামলার শঙ্কায় সৌদি আরব রিয়াদের কিংডম সেন্টারের অফিস বন্ধ

১৬

বিয়ের আগের দিন বর সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের

১৭

সৌদি মুলুকিয়ত: রাজতন্ত্রের বিচারহীনতা, অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি কলমে: এস এম আবদুল বারেক

১৮

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু

১৯

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

২০