মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক 
১৮ অক্টোবর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২ জন

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে ২৪৩ বোতল মদ ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিজিবির

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ ও ২১৬ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৩০০ টাকা।

 

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন চাপসার ও চান্দেরহাট বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসব মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের শনাক্ত করা সম্ভব হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারী ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

১

রোহিঙ্গা ক্যাম্প গুলোতে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড

২

শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার 

৩

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক

৪

পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

৫

দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২

৬

মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৭

ধানগড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হতে চান মোঃ মাসুদ রানা

৮

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন

৯

ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল

১১

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১২

দৈনিক পঞ্চগড় খবরের আয়োজনে পঞ্চগড়ে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে ২৪৩ বোতল মদ ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিজিবির

১৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ২৯ বিজিবি ১০ প্লাটুন বিজিবি সদস্য সর্বদা প্রস্তুত

১৫

হামলার শঙ্কায় সৌদি আরব রিয়াদের কিংডম সেন্টারের অফিস বন্ধ

১৬

বিয়ের আগের দিন বর সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের

১৭

সৌদি মুলুকিয়ত: রাজতন্ত্রের বিচারহীনতা, অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি কলমে: এস এম আবদুল বারেক

১৮

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু

১৯

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

২০