মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার
১৮ অক্টোবর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ২৯ বিজিবি ১০ প্লাটুন বিজিবি সদস্য সর্বদা প্রস্তুত

 

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছ। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৫১টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ০৪টি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত রয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে ০৯টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

গত ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিজিবি সদস্যরা দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত থাকবে।

 

আমি বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ক্ষেত্রে সবার প্রতি আমার আহ্বান—গুজবে কান দেবেন না, যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।

 

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে সকলের সম্মিলিত প্রচেষ্টয় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর করে তোলা সম্ভব।

 

সনাতন ধর্মাবলম্বী সকল ভাইবোনকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন আনন্দ, শান্তি ও সম্প্রীতিতে পরিপূর্ণ হোক।

 

আজ রবিবার ১৮ অক্টোবর ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, পুরাতন বাজার এবং পূর্ব জগন্নাথপুর সার্বজনীন শ্রী দূর্গা মন্দির নতুন বাজার পরিদর্শন করতঃ এসব কথা বলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

১

রোহিঙ্গা ক্যাম্প গুলোতে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড

২

শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার 

৩

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক

৪

পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

৫

দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২

৬

মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৭

ধানগড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হতে চান মোঃ মাসুদ রানা

৮

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন

৯

ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল

১১

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১২

দৈনিক পঞ্চগড় খবরের আয়োজনে পঞ্চগড়ে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে ২৪৩ বোতল মদ ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিজিবির

১৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ২৯ বিজিবি ১০ প্লাটুন বিজিবি সদস্য সর্বদা প্রস্তুত

১৫

হামলার শঙ্কায় সৌদি আরব রিয়াদের কিংডম সেন্টারের অফিস বন্ধ

১৬

বিয়ের আগের দিন বর সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের

১৭

সৌদি মুলুকিয়ত: রাজতন্ত্রের বিচারহীনতা, অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি কলমে: এস এম আবদুল বারেক

১৮

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু

১৯

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

২০