মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

নেত্রকোনা মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নের

হাওর অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিশুদ্ধ পানির কষ্ট লাঘবে এক অনন্য মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন ৬নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলাম। এলাকার জনসাধারণের সুপেয় পানির তীব্র সংকট দূর করতে তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে তিয়শ্রী গ্রামের হাওর এলাকায় -এ গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করে দিয়েছেন।

নতুন এই নলকূপ স্থাপন উপলক্ষে গত ১৩ ইং রোজ মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এক বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এলাকাবাসী জানান, হাওর বেষ্টিত এই অঞ্চলে শুষ্ক ও বর্ষা উভয় মৌসুমেই সুপেয় ও বিশুদ্ধ পানির তীব্র সংকট থাকে। দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় শ্রমীকৃষক, নারী ও শিশুদের। সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো সহায়তার অপেক্ষা না করে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলাম নিজ উদ্যোগে এগিয়ে আসায় হাওরবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটল।

নলকূপ উদ্বোধন শেষে আয়োজিত দোয়া মাহফিলে এলাকার সমৃদ্ধি, শান্তি এবং জনসাধারণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই জনকল্যাণমূলক কাজের বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলাম বলেন, “হাওর অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছে। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। চেয়ারম্যান পদে থাকি বা না থাকি, একজন সাধারণ মানুষ হিসেবেও আমি সবসময় আমার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এই টিউবওয়েল স্থাপনের মাধ্যমে যদি মানুষের সামান্যতম কষ্ট দূর হয়, তবেই আমার এই চেষ্টা সার্থক।”

উক্ত দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক,গণমাধ্যম কর্মীসহ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থীর এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার মানুষ তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন ইউনিয়নবাসী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

১

রোহিঙ্গা ক্যাম্প গুলোতে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড

২

শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার 

৩

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক

৪

পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

৫

দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২

৬

মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৭

ধানগড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হতে চান মোঃ মাসুদ রানা

৮

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন

৯

ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল

১১

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১২

দৈনিক পঞ্চগড় খবরের আয়োজনে পঞ্চগড়ে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে ২৪৩ বোতল মদ ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিজিবির

১৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ২৯ বিজিবি ১০ প্লাটুন বিজিবি সদস্য সর্বদা প্রস্তুত

১৫

হামলার শঙ্কায় সৌদি আরব রিয়াদের কিংডম সেন্টারের অফিস বন্ধ

১৬

বিয়ের আগের দিন বর সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের

১৭

সৌদি মুলুকিয়ত: রাজতন্ত্রের বিচারহীনতা, অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি কলমে: এস এম আবদুল বারেক

১৮

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু

১৯

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

২০