আতাউর রহমান কাজল শ্রীমঙ্গল প্রতিনিধি
৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৮৮ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়। গ্রেফতার আব্দুল মতিন রিপন ওই এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে ১২ কার্টনে রাখা ২৮৮ বোতল শ্যাম্পু উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ রয়েছে। উদ্ধার করা শ্যাম্পুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

 

অভিযানের সময় উদ্ধার করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি রিপন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব শ্যাম্পু বাংলাদেশে আনার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় গ্রেফতার রিপন ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

১

বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ

২

কক্সবাজার বিমানবন্দর থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

৩

ফুলবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস  উপলক্ষ্যে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

৪

সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী 

৫

সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ 

৬

মদনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

৭

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)

৮

বাগেরহাটের রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

৯

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

১০

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

১১

মাদক চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান, বিরল সীমান্তে ১ লাখ ৪৫ হাজার টাকার মাদক উদ্ধার

১২

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, মূল্য ৫০ লাখ টাকা

১৩

শ্রীমঙ্গলে আমন আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি: ধান কাটা শুরু, বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের

১৪

টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি

১৫

অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

১৬

শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৭

তারেক রহমানের সরকারকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবো : মুহাম্মদ সাইফুর রহমান 

১৮

ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

জাতীয় সমবায় দিবস: অর্থনৈতিক স্বাবলম্বিতা, কর্মসংস্থান ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সমবায়ের গুরুত্ব

২০