সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কাী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সংগ্রামী সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেছেন, বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য চতুরমূখি ষড়যন্ত্র চলছে। তারেক রহমান ও তাঁর সরকারকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবো।
আজ ৮ নভেম্বর রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দূর্নীতি প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে
থার্ড টার্মিনালের ৪টি দূর্নীতি মামলার আসামী সাবেক প্রধান মন্ত্রীর সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী এবং লুৎফুল্লাহেল মাজেদ সহ যারা দেশে অবস্থান করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে এক মানববন্ধনে তিনি একথা বলেন।
সংগঠনের উপদেষ্টা প্রবীন সাংবাদিক মুহাম্মদ মতিউর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক মানবাধিকারকর্মী এআর সাইফুল ইসলাম, সাংবাদিক শিরিন আক্তার, মানবাধিকারকর্মী আখি আক্তার, বাংলাদেশ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন মির্জা, সাংবাদিক মানবাধিকারকর্মী খোকন দেওয়ান, সাংবাদিক মানবাধিকারকর্মী শেখ আব্দুল জলিল, মানবাধিকারকর্মী ও সাংবাদিক শাহ আলম মোল্লা, মানবাধিকারকর্মী রাবেয়া আক্তার প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা প্রবীন সাংবাদিক মুহাম্মদ মতিউর রহমান সরদার তার বক্তব্যে বলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারে কোন দূর্নীতিবাজ ছিলোনা। ২৪ এর শহীদদের অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পর জনাব তারেক রহমানের
কোন দূর্নীতিবাজ থাকতে পারে না। সরকারে ঘাপটি মেরে থাকা দূর্নীতিবাজ লুৎফুল্লাহেল মাজেদসহ অন্যান্য দূর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।#
No tags found for this post.
মন্তব্য করুন