মোঃ আইনুল ইসলাম ,বার্তা সম্পাদক :
৮ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

মাদক চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান, বিরল সীমান্তে ১ লাখ ৪৫ হাজার টাকার মাদক উদ্ধার

 

দিনাজপুরের বিরল সীমান্তে রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ ও ৫০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।

 

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ধর্মজান ও মৌচোষা বিওপির দায়ীত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করেন বিজিবি সদস্যরা।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তপথে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি এবং নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

 

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্তকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারী, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। সীমান্ত অপরাধে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

১

বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ

২

কক্সবাজার বিমানবন্দর থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

৩

ফুলবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস  উপলক্ষ্যে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

৪

সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী 

৫

সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ 

৬

মদনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

৭

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)

৮

বাগেরহাটের রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

৯

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

১০

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

১১

মাদক চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান, বিরল সীমান্তে ১ লাখ ৪৫ হাজার টাকার মাদক উদ্ধার

১২

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, মূল্য ৫০ লাখ টাকা

১৩

শ্রীমঙ্গলে আমন আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি: ধান কাটা শুরু, বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের

১৪

টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি

১৫

অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

১৬

শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৭

তারেক রহমানের সরকারকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবো : মুহাম্মদ সাইফুর রহমান 

১৮

ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

জাতীয় সমবায় দিবস: অর্থনৈতিক স্বাবলম্বিতা, কর্মসংস্থান ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সমবায়ের গুরুত্ব

২০