মীর মোঃ রাকিব হাসান
২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

বগুড়ায় শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

 

বগুড়া সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের পূর্ব নারুলী তালপট্টি মহল্লায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত রাহুলসহ জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিশুর এলাকাবাসী।

 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুস্তম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা বলেন, শিশুদের প্রতি এ ধরনের নৃশংস অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত রাহুলসহ সংশ্লিষ্ট অন্যদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

তারা আরও বলেন, ভুক্তভোগী শিশুর উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় মানসিক সহায়তা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

 

মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ন্যায়বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বগুড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

এ সময় এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ: কালিয়াকৈর পৌরসভায় বদলে যাওয়ার স্বপ্ন, ৫ নং ওয়ার্ডেব সাইজুদ্দিন আহমেদের সাথে জনতার মতবিনিময়

১

খুলনায় ভুল তথ্য, অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২

কমলগঞ্জে বুধবার ভোর ৫টায় শেষ হলো মণিপুরীদের ১৮৪তম মহারাসলীলা উৎসব

৩

টেকনাফে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

৪

হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

৫

৬

বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৭

বগুড়ায় ফুটপাত দখলে রোগী ও জরুরি সেবায় দুর্ভোগ

৮

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব আটক

৯

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

১০

বগুড়ার আদমদীঘিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১

বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর, কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

১২

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

১৩

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি রিপন গ্রেফতার

১৪

নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী ,ভিক্ষুকদের     হুইলচেয়ার, আর্থিক অনুদান ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

১৫

জনগণের সেবায় হয়রানি নয়, প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে হবে সরকারী সুবিধা: বিভাগীয় কমিশনার

১৬

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ও খাল খনন কর্মসূচির উদ্বোধনস্থল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে চন্দ্রায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

১৯

বগুড়ায় শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

২০