খুলনা প্রতিনিধি :
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

২৭ বছর পর গ্রেপ্তার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

খুলনা প্রতিনিধি : খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) দীর্ঘ ২৭ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরিচয় গোপন করে ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার করে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু।

গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় জয়নালের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

একই রায়ে মরদেহ গুমের অপরাধে জয়নালকে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ ও এসআরবি-৮-এর কর্মকর্তারা জানান, সাজা ঘোষণার পর জয়নাল সরদার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে দীর্ঘদিন পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে তিনি দেশ ছেড়ে ভারত ও কুয়েতে অবস্থান নেন।

সম্প্রতি তিনি গোপনে দেশে ফিরেছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর ওপর নজরদারি শুরু করে এসআরবি। পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনায় তাঁর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন আভিযানিক দলের সদস্যরা।

গ্রেপ্তার জয়নাল সরদারকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও সাজা পরোয়ানা বাস্তবায়নের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাএমপি, কন্যা লন্ডনের ব্যারিস্টার, ছেলে কানাডার ইঞ্জিনিয়ার

১

পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

২

৪ লাখের খাজনা ৬ হাজার! ঘুষ ছাড়া মেলে না সেবা

৩

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ

৪

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

৫

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

৬

২৭ বছর পর গ্রেপ্তার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

৭

সাপের কামড়ে আইসিইউতে রাবি শিক্ষার্থী, প্রশাসন ভবন ঘেরাও

৮

ইমেজ সংকটে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল

৯

বাগেরহাটের মোল্লাহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা, আটক ৩

১০

উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১১

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ঐক্যের ডাক জাহিদ-খৈয়মের

১২

২৬ লাখ টাকাসহ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলিল্যাব কর্তৃপক্ষ

১৩

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১৪

ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল

১৫

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

১৬

রংপুরে মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্স শুরু

১৭

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ৯৭ হাজার টাকার মাদকদ্রব্য আটক।

১৮

রোড শো ও পথনাটকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বার্তা

১৯

অষ্টগ্রামে ফের সংঘর্ষের আশঙ্কা, বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বাড়ির আশপাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

২০