মোঃ আইনুল ইসলাম,বার্তা সম্পাদক 
৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদার ওপর গুরুত্বারোপ

 

‘Standing with Teachers’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম; জেলা পরিষদ, দিনাজপুরের প্রশাসক জনাব এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল; শিক্ষক কর্মচারী ঐক্যজোট, দিনাজপুরের সভাপতি জনাব অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম; দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক মোঃ লুৎফর রহমান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর জনাব এস এম হাবিবুল হাসান; জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর জনাব খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, দিনাজপুর জনাব মোঃ সাইফুজ জামান।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দায়ীত্ব ও অবদানের কথা তুলে ধরেন।

 

বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও সম্মান নিশ্চিত করা মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

 

উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের মর্যাদা, অধিকার, দায়ীত্ব ও কর্মপরিবেশসংক্রান্ত ঐতিহাসিক সুপারিশমালা গ্রহণ করে।

 

পরবর্তীতে ১৯৯৪ সাল থেকে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্ব শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্য ‘Standing with Teachers’—শিক্ষকদের পাশে দাঁড়ানোর গুরুত্বকে সামনে নিয়ে আসে। শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জন্য সহায়ক ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা হলে শিক্ষার গুণগত মান আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশাই উঠে আসে দিনাজপুরের এই আলোচনা সভায়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদার ওপর গুরুত্বারোপ

১

পঞ্চগড়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

২

 ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৩

‘বাল্যবিবাহ নয়, গড়তে হবে নিরাপদ ভবিষ্যৎ’—হ্নীলায় যুবদের আয়োজন

৪

মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়

৫

সুন্দরগঞ্জে ২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি

৬

কুতুবদিয়া সমুদ্র এলাকায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

৭

সাড়ে তিন কিলোমিটারের বিস্ময় – চন্দ্রায় ওয়ালটন

৮

ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক এমপি

৯

বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

১০

ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার, পালাল ডাকাত দল

১১

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম

১২

নজরদারি নেই, রামপালে ৩ দিনেই এলপি গ্যাসের দাম বাড়ল ৪০০ টাকা

১৩

‎বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ,

১৪

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৫

১৫

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

১৬

কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

১৭

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

১৮

‎মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, প্রকৃতি বাঁচাতে জেলেদের ঘরে ফেরার পালা

১৯

বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর

২০