বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

অষ্টগ্রামে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই বিদ্যালয়ে ছুটি, জানেন না শিক্ষা কর্মকর্তা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও জানানো হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মসজিদজাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি।

স্থানীয়ভাবে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়টির ছুটির সময় ছিল বিকেল ৪টা। কিন্তু এর আগেই দুপুর ২টার দিকে বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়।

বিদ্যালয় বন্ধের কারণ ও নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দুপুর ২টায় বিদ্যালয় ছুটির বিষয়টি স্বীকার করেন।

ছুটি দেওয়ার আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছিল কি না—জানতে চাইলে প্রধান শিক্ষক স্বীকার করেন, এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়নি।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমি অবগত নই। আপনার মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করব।”

ঘটনার বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “ঘটনা সত্য। আমি শিক্ষা অফিসারকে নিয়ে মিটিং করে প্রধান শিক্ষককে শোকজ করব।”

নির্ধারিত সময়ের আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া এবং এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে অবহিত না করার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কোনো প্রশাসনিক অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তে ছুটি দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়সূচি ও সরকারি নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এদিকে, বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার ঘটনায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টগ্রামে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই বিদ্যালয়ে ছুটি, জানেন না শিক্ষা কর্মকর্তা

যশোরের ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীতে শরৎ আগমন উপলক্ষে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড

আমার জীবনের অন্যতম ছায়াবৃক্ষ ছিলেন লেঃ কঃ (অব:) জিল্লুর রহমান

বড় গোবিন্দপুর ব্রিজ এখন ‘মৃত্যুফাঁদ’, ঝুঁকিতে ১০ গ্রামের ১৫ হাজার মানুষ

রাণীশংকৈল সীমান্তে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

টেকনাফে এপি বি এন পুলিশ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

মান্দায় মাটির নিচ থেকে ২১০৫ লিটার চোলাই মদের উপকরণ উদ্ধার, আটক ১

গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা

১০

কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা

১১

মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের সম্পৃক্ততা থাকলেও ছাড় নয়: কেএমপি কমিশনার

১২

নিখোঁজের একদিন পর খাল থেকে ২৫ বছরের যুবকের মরদেহ উদ্ধার

১৩

গাজীপুরের কালিয়াকৈর আন্তঃজেলা ডাকাত দলের ট্রাক সহ গ্রেপ্তার-৫

১৪

রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেন এপি বি এন

১৫

সোনাতলায় ১ বছরে ৭৩ ট্রান্সফরমার চুরি

১৬

যশোরের ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১৮

বদলগাছী ও সাপাহারে ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

১৯

১৫০ কেজি ইউরিয়া সার নিয়ে জব্দ ১

২০