ডেস্ক রিপোর্ট:
৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান : শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকে ভুলতে পারেননি সহশিল্পী ও দর্শকরা। বিশেষ করে সালমান শাহ ও শাবনূর জুটির পর্দার রসায়ন আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আছে।

প্রিয় সহশিল্পীর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছেন চিত্রনায়িকা শাবনূর।

সালমান শাহকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই।’

তিনি আরও লিখেছেন, ‘এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছ আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’

সালমান শাহর অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হওয়া শূন্যতার কথাও তুলে ধরেছেন শাবনূর। তার কথায়, ‘তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি।’

সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও সালমান শাহর জনপ্রিয়তা যে এতটুকু কমেনি, সেটিও উল্লেখ করেছেন শাবনূর।

তিনি বলেন, ‘সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।সালমান শাহর অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হওয়া শূন্যতার কথাও তুলে ধরেছেন শাবনূর। তার কথায়, ‘তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি।’

সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও সালমান শাহর জনপ্রিয়তা যে এতটুকু কমেনি, সেটিও উল্লেখ করেছেন শাবনূর।

তিনি বলেন, ‘সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।’

সর্বশেষে প্রিয় সহশিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছ, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পুরো চলচ্চিত্র অঙ্গনে। তিন দশক পরও তার অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্বের আবেদন নতুন প্রজন্মের কাছেও অমলিন। সহশিল্পীদের স্মৃতিচারণায়ও বারবার ফিরে আসে অকালপ্রয়াত এই স্বপ্নের নায়কের কথা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের নামে শতাধিক মানুষের টাকা নেওয়ার অভিযোগ

৪২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ভারতীয় মদ উদ্ধার, আটক ১

ফুলতলা–অভয়নগর সীমান্তে বাগান থেকে গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

কাহারোলে ডিবির অভিযান: ৩৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হরিণাকুণ্ডু’তে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আমিতো জানতাম না যে বিপিএল হবে না: বললেন প্রতিমন্ত্রী

ফের কমেছে সোনার দাম

আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান : শাবনূর

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১০

ফ্যাটি লিভার ধরা পড়েছে? ৬ ব্যায়ামে মিলবে উপকার

১১

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান

১৩

৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১৪

বাংলাদেশী মেয়ে মুক্তার তৈরি কেকে মাতোয়ারা পুর্তগালের লিসবন

১৫

পঞ্চগড়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

১৬

বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৭

জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা

১৮

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য আটক

১৯

দিনাজপুরে ৩৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

২০