মামুনুর রহমান (টগর), হরিণাকুন্ডু, ঝিনাইদহ:
৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

হরিণাকুণ্ডু’তে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুন হক খান, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ফেসবুক, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

পরে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সাফল্য কামনা করেন। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ-চাঁদার পর দালালের বিরুদ্ধেও অভিযোগের ডিজিটাল প্ল্যাটফর্ম

দেবিদ্বারে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এমপির চিঠি

দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ: কৌশল বদলাচ্ছে এনসিপি

কক্সবাজার যাওয়ার পথে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

উৎসবমুখর হাল খাতার রঙে গ্রাম বাংলার নৌকাবাইচ

চট্টগ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের নামে শতাধিক মানুষের টাকা নেওয়ার অভিযোগ

৪২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ভারতীয় মদ উদ্ধার, আটক ১

ফুলতলা–অভয়নগর সীমান্তে বাগান থেকে গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

কাহারোলে ডিবির অভিযান: ৩৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

হরিণাকুণ্ডু’তে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

১১

আমিতো জানতাম না যে বিপিএল হবে না: বললেন প্রতিমন্ত্রী

১২

ফের কমেছে সোনার দাম

১৩

আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান : শাবনূর

১৪

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৫

ফ্যাটি লিভার ধরা পড়েছে? ৬ ব্যায়ামে মিলবে উপকার

১৬

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান

১৮

৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১৯

বাংলাদেশী মেয়ে মুক্তার তৈরি কেকে মাতোয়ারা পুর্তগালের লিসবন

২০