সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২৩ অক্টোবর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

টেকনাফে মানবপাচারের শিকার দুই কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউসুফ (৪৩) এবং উনচিপ্রাংয়ের ২২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউনুস (৩১)। উদ্ধার হওয়া দুই কিশোরের নাম সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। তাদের দুজনের বয়স ১৪ বছর। তারা উখিয়ার বালুখালীর ৮ নম্বর (ই) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

 

১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই কিশোরকে নৌকাযোগে মিয়ানমারে নিয়ে যায় মানবপাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৯৫ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

বৃহস্পতিবার মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে দুই কিশোরকে উনচিপ্রাং এপিবিএন চেকপোস্ট দিয়ে নিয়ে আসার সময় সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। পরে দুই কিশোরকে উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬, ৭ ও ২২ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার হওয়া কিশোর ও তাদের পরিবারের সদস্যদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে মানবপাচারের শিকার দুই কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

১

ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

৩

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

৪

সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের যাচাই করছে সরকার

৫

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

৬

৪২ বিজিবির অভিযানে বিরল ও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

৭

​ভেজাল বালাইনাশকের থাবায় পুড়লো কৃষকের স্বপ্ন

৮

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট       মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত 

৯

খুলনার লবণচরা এলাকায় গুলি ও কুপিয়ে গৃহবধূকে হত্যা

১০

শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার 

১১

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

১২

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

১৩

প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে

১৪

ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৫

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৬

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

১৭

পদ্মার ভাঙনে তারানগরে বিপন্ন ইতিহাস, পাশে দাঁড়ালো ‘মানবতা’

১৮

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

১৯

আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন

২০