মোঃ মুক্তাদির হোসেন,  স্টাফ রিপোর্টার
২৩ অক্টোবর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

 

 

গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে ঘাতক কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে কালীগঞ্জ থানার এক উপপরিদর্শক (এস আই) এবং স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় সঙ্গী এক এস আই এবং গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।

 

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং উপজেলার তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।

 

দুর্ঘটনায় আহতরা হলেন, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ ওমর (২৮) ও পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)। তাদের মধ্যে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এসআই জাবেদ ওমরকে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী অহিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তার করতে রাত পৌনে তিনটার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। বসতবাড়ি থেকে আসামি আহিদকে গ্রেপ্তারের পর তাকে বহনকারী গাড়িটি থানায় ফিরছিল। পথিমধ্যে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও চালক রাব্বি সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন।

 

কথা বলার একপর্যায়ে ঘোড়াশালমুখী একটি দ্রুতগতির অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে চারজনই গুরুতর রক্তাক্ত আহত হন। সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

 

পরবর্তীতে মারাত্মক আহত দুই পুলিশ কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এস আই মিজানুর রহমান মারা যান। চালক রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান সফলভাবে শেষ করে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আমাদের সহকর্মী এসআই মিজানুর রহমান ও স্থানীয় রফিক মোল্লা মারা গেছেন এবং এস আই জাবেদ ঢাকা মেডিকেল কলেজ( ঢামেক)হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে মানবপাচারের শিকার দুই কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

১

ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

৩

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

৪

সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের যাচাই করছে সরকার

৫

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

৬

৪২ বিজিবির অভিযানে বিরল ও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

৭

​ভেজাল বালাইনাশকের থাবায় পুড়লো কৃষকের স্বপ্ন

৮

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট       মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত 

৯

খুলনার লবণচরা এলাকায় গুলি ও কুপিয়ে গৃহবধূকে হত্যা

১০

শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার 

১১

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

১২

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

১৩

প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে

১৪

ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৫

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৬

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

১৭

পদ্মার ভাঙনে তারানগরে বিপন্ন ইতিহাস, পাশে দাঁড়ালো ‘মানবতা’

১৮

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

১৯

আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন

২০