সাদ্দাম হোসেন সাজ্জাদ :কক্সবাজার
৪ নভেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া

 

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ড মোকাবিলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে মহড়া চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনায় এ মহড়া এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি যাচাই, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সেন্টমার্টিনের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহত।

১

বগুড়ায় ডিবির অভিযানে অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৬ মোবাইল ফোন জব্দ

২

বাজিতপুরে নার্সের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

পার্বতীপুরে ডিবির অভিযানে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার চোরচক্রের দুই সদস্য

৪

সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া

৫

হাড়িভাসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল

৬

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

৭

পঞ্চগড় মাসে ২০ দিনই তালাবদ্ধ থাকে কমিউনিটি ক্লিনিক: ভোগান্তিতে সাধারণ মানুষ।

৮

দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান: ৫ জন আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

৯

টেকনাফে হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫ রামদা

১০

রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন

১১

নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মনি ও সহযোগী গ্রেপ্তার

১২

টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১

১৩

ঝিকরগাছায় ফ্যামিলিকার্ড তথ্য সংগ্রহকারীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

১৪

সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৬ লাখ টাকা

১৫

ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস: প্রতিবন্ধী জীবন মিয়ার অন্তহীন কষ্টের এক জীবন-যাত্রার সংগ্রাম এক পা হারিয়েও থেমে নেই তার জীবন যাত্রা

১৬

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

১৭

ফুলবাড়ীতে এনসিপি নেতা আহমেদ জাকির এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন জেলা কেন্দ্রীয় কমিটি  

১৮

টেকনাফে চুরি মামলার সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার

১৯

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

২০