‎মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান :
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সমাবেশ

‎মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান : ‎গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়ন নিয়ে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদের সঙ্গে মতবিনিময় করেন।

‎শুক্রবার সকালে, পূর্ব চান্দরা সাইজুদ্দিন আহমেদ এর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।

‎সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এস এম খালিদ হোসেন। সভাটি সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী সারোয়ার হোসেন আকুল।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ।

‎মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা ৮ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, নাগরিক সেবা ও এলাকার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

‎স্থানীয়দের বক্তব্য, এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। মতবিনিময় সভায় উপস্থিত অনেকেই সাইজুদ্দিন আহমেদকে কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে সাইজুদ্দিন আহমেদ স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎সভায় ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনি মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখো, জীবন গড়ি’ রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সমাবেশ

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ: প্রশাসন নীরব!

বিরল ও পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান

নিকলীতে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আট দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে: ডা. শফিকুর রহমান

১০

ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ে এপিবিএনের অভিযানে আসামি গ্রেপ্তার

১১

উদ্বোধনের দুই মাস না পেরোতেই ধরধরা সেতুর সংযোগ সড়কে ভাঙন

১২

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

১৩

খালিশপুর থানা বিএনপির সভাপতির চাচির জানাজা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করলেন মাননীয় সংসদ সদস্য নওশাদ জমির

১৫

বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে, থানায় এজাহার

১৬

পঞ্চগড়ে কালীমূর্তি ভাঙচুরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৭

কালিয়াকৈর নিষিদ্ধ আ:লীগের মিছিল ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

১৮

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৯

দিনাজপুরে মাদকবিরোধী পৃথক অভিযান: ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

২০