বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নিকলীতে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নিকলীতে প্রায় ৫শ বছরের পুরনো নৗকা বাইচ আবার শুরু। দীর্ঘ দশ বছর পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর ঐতিহ্য সেই প্রাগৈতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে মেঘনার শাখা ঘোড়াউত্রা নদীতে এই বাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে সেখানে ঢল নামে জনতার। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়ার সভাপতিত্বে নৌকাবাইচ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

এতে বিশেষ অতিথি ছিলেন নিকলীর ইউএনও শামীম আরা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকারম সর্দার, হাজী মাশুক প্রমুখ।

মোট দশটি নৌকা বাইচে অংশগ্রহণ করে। মোহরকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল এক্সপ্রেস যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। আজ শনিবার সকালে পুরস্কার হিসাবে মোটরসাইকেল, ফ্রিজ ও টিভি বিজয়ীদের প্রতিনিধির হাতে তুলে দেন অতিথিরা।

অংশগ্রহণকারী সকল দলকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।

জানা যায়, প্রায় ৫শ বছর পূর্বে নিকলী উপজেলার সোয়াইজনী নদী কুলের গোবিন্দপুর এলাকায় চন্দ্রনাথ গোস্বামী একটি সুরম্য আখড়া গড়ে তোলেন। কোন এক ভাদ্রের ১ তারিখে মানবী বেশে সেই ঘাটে জল নিতে আসেন মনুষা দেবী। রুপে মুগ্ধ হন হাওরে মাছ শিকারী দুই যুবক। নৌকা ভিড়িয়ে দুজনেই করেন প্রেম নিবেদন। নির্মল নিবেদনে মুগ্ধ হন দেবীও। মানুষ আর দেবীর অসম প্রেম হবার নয়। সরল প্রেমিকদ্বয়ের বিরহ কষ্ট দিতে চান না দেবী। দুজনকে তাদের নৌকায় বাইচের প্রস্তাব করেন।এক কিলোমিটার দূরের বিশেষ স্থাপত্যকলায় নির্মিত লাল গোঁসাইর আখড়া হতে বাইচের তলা নির্ধারণ করে দেন। বাইচে দুই যুবকের নৌকাই একসাথে ঘাটে ভিড়ে। দুজনের পাণি গ্রহণ সম্ভব নয় বলে নিজেকে দায়মুক্ত করেন দেবী।

যুবকদ্বয়ের নির্মল প্রেমের স্বীকৃতি স্বরুপ প্রতি বছর ভাদ্রের ১ তারিখে এই বাইচ আয়োজনের নির্দেশ দিয়ে যান। সেই থেকে অদ্যাবধি সোয়াইজনী নদীতে লাল গোসাইর আখড়া হতে চন্দ্রনাথ গোসাইর আখড়া পর্যন্ত এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছিলো।

কালক্রমে হাওর জনপদের সবচে’ বড় ও ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবে পরিণত হয়। আত্মীয়স্বজন, জামাই নিমন্ত্রণ, পিঠা পুলি, ঘাটু, জারি-সারিগানে নিজস্ব এক আলাদা সংস্কৃতি। বর্তমানে সোয়াইজনী নদী নাব্যতা হারানোয় বাইচটি ঘোড়াউত্রায় স্থানান্তর ও আর্থসামাজিক কারণে বাইচের তারিখ পরিবর্তন হয়ে থাকে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান

নিকলীতে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আট দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে: ডা. শফিকুর রহমান

ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ে এপিবিএনের অভিযানে আসামি গ্রেপ্তার

উদ্বোধনের দুই মাস না পেরোতেই ধরধরা সেতুর সংযোগ সড়কে ভাঙন

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

খালিশপুর থানা বিএনপির সভাপতির চাচির জানাজা অনুষ্ঠিত

পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করলেন মাননীয় সংসদ সদস্য নওশাদ জমির

বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে, থানায় এজাহার

পঞ্চগড়ে কালীমূর্তি ভাঙচুরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১০

কালিয়াকৈর নিষিদ্ধ আ:লীগের মিছিল ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

১১

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

দিনাজপুরে মাদকবিরোধী পৃথক অভিযান: ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

১৩

পঞ্চগড়ে শিক্ষার্থীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

১৪

মধু চেনে মৌমাছি, মানুষ কি মানুষকে চেনে?*

১৫

দিনাজপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ৪

১৬

হাড়িভাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেনের বিদায় সংবর্ধনা

১৭

“পাঠদান বন্ধ, শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের জন্মদিন!”: অষ্টগ্রামে চাঞ্চল্য

১৮

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ

১৯

অষ্টগ্রামে ১৭৮ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণ কাজ বন্ধ, ঠিকাদার উধাও

২০