ঝিকরগাছা পতিনিধি :
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৮ জন

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা পতিনিধি : যশোরের ঐতিহ্যবাহী ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি ও আবুল কাশেম,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম রানা ও ইসমাইল হোসেন,দপ্তর সম্পাদক কে.এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ এডভোকেট আবিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, রাফিউল ইসলাম,আলী আশরাফ, ইনকিয়াদ আহমেদ রাফিন এবং সাংবাদিক শাকিল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন,নিষ্ক্রিয় এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ,নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সভা শেষে (দুপুর আড়াইটায়) নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ,সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবংশ বিশ্বাস এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান সাংবাদিকদের আমন্ত্রনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত সদস্যরা ঝিকরগাছা প্রেসক্লাবকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মনি ও সহযোগী গ্রেপ্তার

১

টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১

২

ঝিকরগাছায় ফ্যামিলিকার্ড তথ্য সংগ্রহকারীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

৩

সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৬ লাখ টাকা

৪

ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস: প্রতিবন্ধী জীবন মিয়ার অন্তহীন কষ্টের এক জীবন-যাত্রার সংগ্রাম এক পা হারিয়েও থেমে নেই তার জীবন যাত্রা

৫

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

৬

ফুলবাড়ীতে এনসিপি নেতা আহমেদ জাকির এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন জেলা কেন্দ্রীয় কমিটি  

৭

টেকনাফে চুরি মামলার সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার

৮

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

৯

উখিয়ায় শিক্ষার্থী হয়রানি বন্ধে আন্দোলনের হুঁশিয়ারি

১০

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

১১

শিবপুরে ডায়াবেটিক হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

১২

হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়ার নির্বাচনী মতবিনিময় সভা

১৩

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমানের পিতা হাসান আলীর জানাজা সম্পন্ন ; নেতৃবৃন্দের শোক প্রকাশ

১৪

ইউপি নির্বাচনে মাঠে জিয়াউল হক জিয়া, শিক্ষা, যোগাযোগ ও মাদকমুক্ত হাড়িভাসা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে নির্বাচনী মতবিনিময়

১৫

এন আই এন্টারপ্রাইজ-এর উদ্যোগে ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

১৭

বগুড়ার সাতমাথায় ইলেকট্রনিক্স দোকানে অভিযান, ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার; গ্রেপ্তার ১

১৮

নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে

১৯

সীমান্তে মাদকবিরোধী অভিযান: হরিপুরে ৮৩ হাজার টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ

২০