শাহ শামছুদ্দোহা, রংপুর জেলা প্রতিনিধি:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

স্বপ্ন দেখো, জীবন গড়ি’ রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহ শামছুদ্দোহা, রংপুর জেলা প্রতিনিধি: ‘স্বপ্ন দেখো, জীবন গড়ি’—এই স্লোগানে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

দৈনিক প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় স্থানীয় শিশু নিকেতন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জালাল উদ্দিন আকবর, রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন মন্ডল এবং বিশিষ্ট সাংবাদিক আরিফুল হক রুজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রংপুর প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল।

সাফল্যের আনন্দ ভাগাভাগি করতে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে শিশু নিকেতন হাই স্কুল মাঠ। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও উপহার সামগ্রী শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের সংবর্ধনা অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন এলাকা থেকে দুই হাজারেরও বেশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতেও উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্যের পর নতুন স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাচ্ছে রংপুরের এসব কৃতী শিক্ষার্থী। তাদের এই অর্জন ভবিষ্যতে দেশ ও সমাজে আরও বড় অবদান রাখার অনুপ্রেরণা হয়ে থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখো, জীবন গড়ি’ রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সমাবেশ

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ: প্রশাসন নীরব!

বিরল ও পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান

নিকলীতে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আট দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে: ডা. শফিকুর রহমান

১০

ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ে এপিবিএনের অভিযানে আসামি গ্রেপ্তার

১১

উদ্বোধনের দুই মাস না পেরোতেই ধরধরা সেতুর সংযোগ সড়কে ভাঙন

১২

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

১৩

খালিশপুর থানা বিএনপির সভাপতির চাচির জানাজা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করলেন মাননীয় সংসদ সদস্য নওশাদ জমির

১৫

বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে, থানায় এজাহার

১৬

পঞ্চগড়ে কালীমূর্তি ভাঙচুরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৭

কালিয়াকৈর নিষিদ্ধ আ:লীগের মিছিল ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

১৮

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৯

দিনাজপুরে মাদকবিরোধী পৃথক অভিযান: ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

২০