সৈয়দ জালিস মাহমুদ ফকিরহাট,বাগেরহাট প্রতিনিধিঃ
২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা

ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। অপহরণকারীদের দাবির মুখে মোট ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন তিনি। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।

 

মনিরুল হক ফরাজী বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর সংকেত দেন। সামনে এগিয়ে তাঁরা দেখতে পান, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে।

 

কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে। গাড়ি থেকে নামানোর পর তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।

 

মনিরুল হক ফরাজীর অভিযোগ, তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা তাকে আরও মারধর করে। একপর্যায়ে মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও তাকে আটকে রাখে। এ সময় তার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয় তারা।

 

তিনি আরও বলেন, তাকে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাটতে বাধ্য করে অপহরণকারীরা। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে হাঁটানো হয়। পরে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে তারা। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে নগদ ২ লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছান মনিরুল হক ফরাজী। তার ভাষ্য, শুরুতে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাকে আটকে রেখেছিল। তাদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। ঢাকায় ফিরে চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে।

 

এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

 

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন, এমন খবর পাওয়ার পর তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী ৬৭তম রুহিয়া আজাদ মেলার

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা

৩

পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

৪

তারেক রহমানের জন্মবার্ষিকীতে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল

৫

বগুড়ায় ২৩ নভেম্বর চকলোকমান বালিকা মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল, অংশ নেবেন দেশবরেণ্য আলেমরা

৬

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন -ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের দোয়া মাহফিল

৮

টেকনাফে ৩৫ লাখ টাকার ইয়াবা জব্দ

৯

শ্রীমঙ্গলে দু’দিন ধরে বৃষ্টি: জনজীবনে ছন্দপতন, চা উৎপাদনে আশার আলো

১০

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

জাতীয় সম্পদ ও জ্বালানি সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লুটপাটের চেষ্টা ব্যর্থ হওয়ার দাবি

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

১৩

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৪

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী গালিব নিহত

১৬

ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার

১৭

হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত

১৮

বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট ও অর্থনীতির ভবিষ্যৎ: আস্থা ফেরাতে প্রয়োজন কার্যকর সংস্কার

১৯

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০