ডেস্ক রিপোর্ট :
২০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪ জন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী ৬৭তম রুহিয়া আজাদ মেলার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী ৬৭তম রুহিয়া আজাদ মেলার মাঠে আমন্ত্রণ হোটেলের উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম দোকানের কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে এবারের মেলার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো।

।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রুহিয়া আজাদ মেলার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, কেরামত আলীসহ মেলা কমিটির কার্যকরী সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মেলা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, গৌরবের ৬৭ বছরের ঐতিহ্য ধরে রাখতে এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলা অনুষ্ঠিত হবে। দর্শনার্থী ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থাসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

 

তিনি আরও জানান, শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকবে নাগরদোলা, বিভিন্ন খেলাধুলা, সার্কাস ও যাত্রাপালা। পাশাপাশি বসবে আসবাবপত্র, কাপড়চোপড়, খাবার, ওষুধের দোকানসহ নানা পণ্যের দোকান।

 

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন হবে। এরপর টানা এক মাসব্যাপী চলবে এই মেলা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী ৬৭তম রুহিয়া আজাদ মেলার

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা

৩

পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

৪

তারেক রহমানের জন্মবার্ষিকীতে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল

৫

বগুড়ায় ২৩ নভেম্বর চকলোকমান বালিকা মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল, অংশ নেবেন দেশবরেণ্য আলেমরা

৬

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন -ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের দোয়া মাহফিল

৮

টেকনাফে ৩৫ লাখ টাকার ইয়াবা জব্দ

৯

শ্রীমঙ্গলে দু’দিন ধরে বৃষ্টি: জনজীবনে ছন্দপতন, চা উৎপাদনে আশার আলো

১০

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

জাতীয় সম্পদ ও জ্বালানি সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লুটপাটের চেষ্টা ব্যর্থ হওয়ার দাবি

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

১৩

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৪

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী গালিব নিহত

১৬

ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার

১৭

হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত

১৮

বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট ও অর্থনীতির ভবিষ্যৎ: আস্থা ফেরাতে প্রয়োজন কার্যকর সংস্কার

১৯

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০