মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
১৯ নভেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

 

চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ (টাউন) ক্লাব প্রাঙ্গণে মনি উকিল স্মৃতি পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনি উকিল স্মৃতি পরিষদের আহ্বায়ক শাহনেওয়াজ খাঁন সিনা। অনুষ্ঠানে সঞ্চালন করেন বিএনপি নেতা আব্দুর রহমান অনু। আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া (জাকা), অধ্যাপক ডা. এএফএম সাইফুল ইসলাম (বকুল), চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু । বক্তারা তাঁদের বক্তব্যে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তিনি আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সততা, আদর্শ, মানবিকতা ও সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান চাঁপাইনবাবগঞ্জবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সভাপতির বক্তব্যে শাহনেওয়াজ খাঁন সিনা বলেন, মনি উকিল শুধু একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান ও জনহিতৈষী মানুষ। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মনি উকিল স্মৃতি পরিষদ কাজ করে যাচ্ছে। তাঁর স্মৃতি ও অবদান ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল) তাঁর কর্ম, সততা ও আদর্শের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ মানুষের জীবন ও অবদান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১

নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি

২

পাথরঘাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় মতবিনিময় সভা ‎

৩

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, লক্ষ্যভ্রষ্ট হয়ে বড় ক্ষতি এড়াল

৪

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন

৫

কালিয়াকৈরে পুলিশ লাগবে না, আওয়ামী লীগ-যুবলীগকে মোকাবিলা করার জন্য যুবদলই যথেষ্ট,- এমপি মজিবুর রহমান

৬

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৭

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা, বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা

৮

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, আবুল হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

৯

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

১০

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা

১১

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

১২

ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

অষ্টগ্ৰাম আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না , প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সাংবাদিক সম্মেলন

১৪

পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মাঠে আয়মা ইউনিয়ন বিএনপি

১৫

জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন

১৬

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১৭

দুই দশকের বেশি সময় পর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

ইরান থেকে ‘ডার্টি বোমা’ হামলার তাৎক্ষণিক ঝুঁকি নেই: যুক্তরাষ্ট্র

১৯

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০