মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান
১৯ নভেম্বর ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

কালিয়াকৈরে পুলিশ লাগবে না, আওয়ামী লীগ-যুবলীগকে মোকাবিলা করার জন্য যুবদলই যথেষ্ট,- এমপি মজিবুর রহমান

গাজীপুরের কালিয়াকৈরে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপি অফিস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে অফিসের সামনে আয়োজিত সমাবেশে

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের এমপি মোঃ মজিবুর রহমান। তার বক্তব্যের সময় উপস্থিত নেতাকর্মীরা বারবার করতালি ও স্লোগান দেন। বক্তা মাইক হাতে নিয়ে বলেন, তিনি দীর্ঘ বক্তৃতা করবেন না, একটি কথা জিজ্ঞেস করবেন।বক্তা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন,

আপনারা ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলেন। আপনাদের যে চরিত্র, যে সাহস গড়ে উঠেছিল, সেটা কি আছে না হারিয়ে গেছে?উপস্থিতনেতাকর্মীরা সমস্বরে জবাব দেন আছে।

এরপর তিনি বলেন, রাজপথে আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য, ফ্যাসিস্টদের মোকাবিলা করার জন্য আপনারাই যথেষ্ট। পুলিশের কাজ পুলিশ করবে, আইনশৃঙ্খলা রক্ষার্থে তারা তাদের কাজ করবে। কিন্তু জাতীয়তাবাদী যুবদল হিসেবে বর্তমানে যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগকে মোকাবিলা করার মতো শক্তি-সামর্থ্য আপনাদের আছে।তিনি বলেন, তারা পরাজিত সৈনিক, আপনারা বিজয়ী সৈনিক।

আজ থেকে আপনাদের রাজপথে নামানো হলো। রাজপথ আমরা মোকাবিলা করবো। রাজপথ যুবদলের দখলে থাকবে। নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান থাকবে। যেখানেই নৈরাজ্য, যেখানেই সন্ত্রাস, সেখানেই প্রতিরোধ — এটাই দলের সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, ৩১ ডিসেম্বরের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান ৭ নভেম্বর ৭ কিলোমিটার দীর্ঘ পথে হেঁটে প্রমাণ করেছেন তিনি রাজপথে নেমেছেন।

তিনি বলেন, জিয়ার আদর্শের কোনো কর্মী কী পেল, কী পেল না, কে কী পদ পেল, কী পেল না — এটা মূল্যায়নের আর কোনো সুযোগ নেই।আপনার সবচেয়ে বড় পরিচয়, আপনি জিয়ার আদর্শের কর্মী।উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর ও উত্তাল হয়ে ওঠে।

এ সময় প্রধান আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।

গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহব্বায়ক জয়নাল আবেদীন, যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিবলু বকশী প্রমুখ।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরো বলেন, রাজপথে আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য আপনারাই যথেষ্ট। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের কাজ করবে। বর্তমানে যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগকে মোকাবিলা করার জন্য

আজ থেকে আপনাদের যুবদলকে রাজপথে নামানো হলো। রাজপথে আমরা মোকাবিলা করবো। রাজপথ যুবদলের দখলে থাকবে।

পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থানে থাকবে। যেখানেই নৈরাজ্য, যেখানেই সন্ত্রাস, সেখানেই প্রতিরোধ — এটাই দলের সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, ৩১ ডিসেম্বরের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।আপনার সবচেয়ে বড় পরিচয়, আপনি জিয়ার আদর্শের কর্মী। আপনার পরিচয়, আপনার মা বেগম খালেদা জিয়া। আপনার পরিচয়, আপনি তারেক রহমানের একজন কর্মী। এর থেকে বড় পরিচয় আর লাগে না। এটাই আমার কাছে বড় পরিচয়।

একসময় আওয়ামী লীগ করতো, এখন করে না বলছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।আওয়ামী লীগ কোনো আত্মীয় হতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা ফ্যাসিস্ট। আর আমাদের পরিচয়, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠাকারী একটি দল।

কাচের ঘরে বাস করে অন্যের ঘরে ঢিল ছুঁড়বেন না। যারা আমাদের বাড়ি পোড়ানোর কথা বলেছে, যারা আমাদের কর্মী হত্যার কথা বলেছে, তাদের বলছি-সাবধান।

তিনি জুলাই-আগস্টের আন্দোলন, শহীদদের রক্তের কথা স্মরণ করে বলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, যুবদলের হাতে সেটা অর্পণ করা হলো।নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কালিয়াকৈরের রাস্তা, গলি, ইউনিয়ন, ওয়ার্ড -কোথায় কারা আছে, তালিকা করতে হবে।

তিনি অভিযোগ করেন, কিছু লোক দিনে আপনার সাথে থাকে, রাতে অন্য জায়গায় যায়। তারা নতুন কৌশল নিয়েছে —জন্মেছি একদিন, মৃত্যু হবে একদিন। দেখা হবে রাজপথে। আজকে যুবদল রাস্তায় নামলো, নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকবে।

 

কালিয়াকৈরে বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। এই ঐক্য ধরে রাখতে হবে। পদ-পদবির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলার সাথে রাজপথে থেকে জনগণের পাশে থাকতে হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে অফিস প্রাঙ্গণ ত্যাগ করেন। উদ্বোধনের পর থেকে কালিয়াকৈরে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১

নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি

২

পাথরঘাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় মতবিনিময় সভা ‎

৩

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, লক্ষ্যভ্রষ্ট হয়ে বড় ক্ষতি এড়াল

৪

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন

৫

কালিয়াকৈরে পুলিশ লাগবে না, আওয়ামী লীগ-যুবলীগকে মোকাবিলা করার জন্য যুবদলই যথেষ্ট,- এমপি মজিবুর রহমান

৬

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৭

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা, বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা

৮

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, আবুল হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

৯

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

১০

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা

১১

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

১২

ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

অষ্টগ্ৰাম আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না , প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সাংবাদিক সম্মেলন

১৪

পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মাঠে আয়মা ইউনিয়ন বিএনপি

১৫

জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন

১৬

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১৭

দুই দশকের বেশি সময় পর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

ইরান থেকে ‘ডার্টি বোমা’ হামলার তাৎক্ষণিক ঝুঁকি নেই: যুক্তরাষ্ট্র

১৯

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০